নিউজ

ক্রমশ ঝাঁঝ বাড়াচ্ছে গ্রীষ্মকাল, কলকাতা সহ সারা বাংলায় বাড়ছে তাপমাত্রার পারদ

একেবারে পুরো দমে ব্যাটিং করতে শুরু করে দিয়েছে গ্রীষ্মকাল। এতদিন পর্যন্ত তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও এবারে কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে কলকাতার তাপমাত্রা। একদিকে, সূর্যের প্রখর তাপ, অন্যদিকে বাড়তি আদ্রতা, সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা বাঙ্গালির। তার সঙ্গে বিপদে পড়েছে এই মুহূর্তে যারা বাইরে বেরিয়েছেন তারা। বেলা বাড়লেই চোখ রাঙাচ্ছে সূর্য। সঙ্গে, বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে একেবারে তলানিতে।

বর্তমানে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। উত্তরবঙ্গ ছাড়া তেমন ভাবে কোন বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে আপাতত। ফলে বাকি সারা রাজ্যে গরমের দাপট এই ভাবেই বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলার পাশাপাশি ভারতের বাকি রাজ্যেও মোটামুটি অবস্থা এরকমই। বাংলা প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় আগামী ৭২ ঘন্টায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা সংলগ্ন মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে।

শুধু তাই নয় ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া সহ বেশ কিছু জায়গায় চল্লিশের কোঠা ছুঁয়ে ফেলেছে তাপমাত্রার পারদ। উড়িষ্যা সংলগ্ন বাংলার পশ্চিমের জেলাগুলিতে আর কিছুদিনের মধ্যে তারপর প্রবাহের সম্ভাবনা শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এখনই তাপপ্রবাহের সম্ভাবনা কলকাতায় নেই কিন্তু গরম বাড়বে। তার সাথে সাথে মানুষের অস্বস্তি বাড়ছে এই গরমে। পশ্চিমের উষ্ণ এবং শুষ্ক বাতাস যদি প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি উত্তর-পূর্বের বেশকিছু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের খবর, উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি অসম, অরুণাচল প্রদেশ সহ বেশকিছু জায়গাতে বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।

John Fabian

Recent Posts

‘বেশি বাড়াবাড়ি করবেন না, সব ডকুমেন্ট আছে আমার কাছে, মুখোশ খুলে দেব’, মমতার নিশানায় কে?

ভোটের আগে ক্রমেই চড়ছে বাংলার রাজনৈতিক পারদ। একের পর এক জনসভা থেকে শাসক ও বিরোধী…

April 8, 2026

কি হবে এবারের ভোটের ফল! নির্বাচনের আগেই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী

নির্বাচনের আবহে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক ময়দান। একদিকে জোরদার প্রচার, অন্যদিকে পাল্টা আক্রমণ—সব…

April 8, 2026

কালবৈশাখীর তাণ্ডব! ৮-৯ এপ্রিল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের বড় সতর্কতা

সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই ঝড়-বৃষ্টির…

April 8, 2026

আর দিতে হবে না লম্বা লাইন, LPG সিলিন্ডার বুকিং নিয়ে বড় সমস্যার সমাধান করল কেন্দ্র

জ্বালানি নিয়ে এখনও পুরোপুরি স্বস্তি ফিরেনি দেশের মানুষের জীবনে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেও যাতে দেশে…

April 8, 2026

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026