Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১০ই সেপ্টেম্বর জানুন আজকের রাশিফল

Updated :  Thursday, September 10, 2020 8:12 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– কোনো সত্য কথা বললে ক্ষতির আশঙ্কা থাকতে পারে এমন বিষয়ে বুদ্ধি করে কথা বলুন। দরকার হলে এড়িয়ে যান আজ। কোনো জিনিস বা অর্থ চুরি যাওয়ার সম্ভাবনা, একটু সতর্ক থাকুন।

বৃষ– কোনো কিছু নিয়ে সমস্যা তৈরি হতে পারে, কিন্তু নিজের বিচার বুদ্ধির দ্বারা সমাধান করতে পারবেন। আজ আয় বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা। একটি সুন্দর যোগাযোগ আপনাকে খুশি করবে।

মিথুন– আজ আপনার বাড়ি অতিথি-আত্মীয়ের আগমন হতে পারে। নতুন বন্ধু পাতাতে পারেন।

কর্কট– আজ কোনো কাজ নিঃস্বার্থ ভাবে করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন।

সিংহ– দিনটা স্বচ্ছল ভাবেই কাটবে। আজ আপনার দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়িক লাভ হওয়ার সম্ভাবনা।

কন্যা– আপনার মধ্যে ভবিষ্যতে সুখী থাকার উৎসাহ জাগায় আজ থেকেই সঞ্চয়ী চিন্তা আসতে পারে। খুব সুচিন্তা এটি। কোনো সামাজিক অনুষ্ঠানে আপনার মূল্য বাড়তে পারে।

তুলা– আজ মানসিক ভাবে প্রসন্ন থাকার সম্ভাবনা রয়েছে। যে কোনোরকম ব্যাংকিং কারবার আজ সতর্ক ভাবে করবেন।

বৃশ্চিক– দীর্ঘদিন বাদে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা। পিঠের যন্ত্রণা হতে পারে। প্রেমে বিরহ জাগতে পারে।

ধনু– আজ গৃহ সংস্কার করার সম্ভাবনা রয়েছে। আর্থিক ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।

মকর– আজ আপনার হাতে কোনো পরোপকার হতে পারে। দূরের কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।

কুম্ভ– আজ আপনাকে কোনো ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে, অতএব ঠান্ডা মাথায় সমস্ত কিছুর মোকাবিলা করুন। শরীর খারাপ ছিল যাদের, আজ আরোগ্য লাভ করার প্রবল সম্ভাবনা।

মীন– মানসিক চাপ কাটাতে নিজেকে কাজে ব্যস্ত রাখুন। আজ কোনো একটি ছোট্ট বা বড় ভ্রমণের সুযোগ চলে আসতে পারে, তার সদ্ব্যবহার করুন।