Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘তুই বর্ষা বিকেলের ঢেউ’, সবুজের মাঝে বাংলা গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Monday, July 25, 2022 2:36 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি নিজের যে নাচের ভিডিওর সূত্র ধরে চর্চায় মৌমিতা, সেখানে টলিউডের ‘রকি’ ছবির অন্যতম জনপ্রিয় গান ‘তুই বর্ষা বিকেলের ঢেউ’এর তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ছবিতে এই গানের দৃশ্যে দেখা মিলেছিল মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো ও পূজা ব্যানার্জীর। বর্তমানে তিনি হিন্দি টেলিভিশন জগতের অন্যতম প্রথম সারির, জনপ্রিয় অভিনেত্রী। উল্লেখ্য, এই ছবিতে জিৎ গাঙ্গুলীর সুরে শান ও পালক মুচ্ছালের কন্ঠে শোনা গিয়েছিল এই গানটি। আর সেই গানের তালেই আপাতত মৌমিতা মন জয় করেছেন নেটনাগরিকদের একাংশের।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকে নিজের এই নাচের ভিডিওটি মৌমিতা শেয়ার করে নিয়েছেন ২ দিন আগে। ইতিমধ্যেই যা ৩৭ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। খোলা আকাশের নীচে, সবুজের মাঝেই এই গানের সাথে নাচতে দেখা গিয়েছে তাকে। লাল-সাদা পোশাকে, মানানসই সাজে ছিলেন মৌমিতা। তার নাচের এই ভিডিওটি দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীমহল প্রশংসায় ভরিয়েছেন তাকে। তার শেয়ার করা ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা মিলবে সেইসমস্ত মন্তব্যের। আপাতত, নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চায় মৌমিতা বিশ্বাস।