Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: বিতর্ককে তুরি মেরে উড়িয়ে ফের খোলামেলা পোশাকে উর্ফি, রইলো ভিডিও

Updated :  Sunday, January 16, 2022 9:44 PM

‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। পেশায় মডেল-অভিনেত্রী। তবে বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। সম্প্রতি বিমানবন্দরে এক খোলামেলা পোশাক পরে গিয়ে ফের ভাইরাল হয়েছেন মডেল অভিনেত্রী উরফি জাভেদ।

উরফি বিভিন্ন ধরনের পোশাক পরতে ভালোবাসেন। কখনও দেখা যায় উরফির ডেনিম জ্যাকেটের নিচ দিয়ে উঁকি মারছে অন্তর্বাস, তো কখনও দেখা যায় ছেঁড়া কিছু সুতোর সমষ্টি তাঁর পোশাক। কখনও বুকে এক টুকরো কাপড় জড়িয়ে চলে যান বিমানবন্দরে। এই জন্য তাঁকে কম ট্রোলের সম্মুখীন হতে হয় না। কিন্তু সবকিছুতে ডোন্ট কেয়ার মডেলের। তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে গিয়ে বলেছেন, “তিনি ঠাট্টা-বিদ্রুপ পাত্তা দিতে চান না। নিজের শর্তে জীবন যাপন করা তার লক্ষ্য।”

সম্প্রতি উরফির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখা গিয়েছে মডেল-অভিনেত্রী বিমানবন্দরে ডেনিম জিন্স এবং ফ্রন্ট ওপেন কালো নেটের পোশাক পরে উপস্থিত হয়েছেন। তিনি বিমানবন্দরে পৌঁছাতেই পাপ্পারাজিদের ক্যামেরার ফোকাসে আসেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিওতে ৩৯ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন। তবে সিংহভাগ নেটিজেন কমেন্ট করে উরফির পোশাক পরার ধরনের নিন্দা করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ অক্টোবর লখনউতে জন্মগ্রহণ করেন উরফি। সে রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান। ছোটবেলায় তিনি নিজের পছন্দমত পোশাক পরতে পারতেন না। এমনকি জিন্স পরাতেও ছিল নিষেধাজ্ঞা। বুক ঢাকতে হত ওড়নায়। তবে তিনি এখন সব বাধা অতিক্রম করে নিজের ইচ্ছায় জীবনযাপন শুরু করেছেন। তাঁর সম্প্রতি এয়ারপোর্ট লুক নজর কেড়েছে গোটা নেট দুনিয়ার।