Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একমুখ ঘোমটা দিয়েই বাড়ির ছাদে শাড়ি পরে উদ্দাম নাচ সুন্দরী মহিলার | Viral Video

Updated :  Friday, October 7, 2022 8:50 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক মহিলা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন বহু মানুষের মাঝে। শুধুমাত্র প্রতিভা দিয়েই যে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তোলা যায় তা আবারও প্রমাণ করে দিলেন এই মহিলা। বর্তমান যুগে ৮ থেকে ৮০ সকলের কাছেই এই সোশ্যাল মিডিয়া টাকা উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউবের ‘কেএনজে বিটস্ ডান্স’ নামের চ্যানেল থেকে এক বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে যা তিন কোটির বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে যে মহিলাকে দেখা গিয়েছে তিনি গোটা ভিডিওটি বানানোর সময় একমুখ ঘোমটা দিয়েই ছিলেন। তার মুখ ভিডিওতে দেখা না গেলেও তিনি যে যথেষ্ট দক্ষ একজন নৃত্য শিল্পী, তা অবশ্য তার নাচ দেখেই স্পষ্ট সকলের কাছে।

ভাইরাল হওয়া ভিডিওতে এই মহিলাকে ‘রাজি বোল যা’র তালেই বাড়ির ছাদে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই প্রথমবার নয়, এর আগেও এই মহিলার একাধিক নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে কখনোই তিনি নিজের চেহারা প্রকাশ্যে আনেননি। এর মাধ্যমেই তিনি সকলের কাছে আবারো এটা প্রমাণ করে দিলেন যে শুধুমাত্র প্রতিভার সূত্র ধরেই বহু মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়।