Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Anushka Sharma: ছোট চুলে, স্কুল ড্রেসে আন্দুলের মাঠে ক্রিকেট খেললেন অনুষ্কা, ছবি ভাইরাল হতেই চর্চা মিডিয়ামহলে

Updated :  Saturday, October 22, 2022 8:20 AM

মাঝের বেশ কিছুটা সময় বড়পর্দা থেকে দূরে ছিলেন বিরাট পত্নী। এই সময়টাতেই মাতৃত্বের স্বাদ পুরোপুরি উপভোগ করেছেন তিনি। চুটিয়ে সময় কাটিয়েছেন বিরাটের সাথে। মাঠে গিয়ে প্রায় তার সব খেলাই দেখেছেন তিনি এই সময়টায়। বিরাটের সাথে চিয়ার করেছেন গোটা টিম ইন্ডিয়াকেও। সাথে থাকতেন তাদের মেয়ে ভামিকাও। যাকে এখনো পর্যন্ত মিডিয়ার নজর থেকে পুরোপুরি দূরে রেখেছেন অনুষ্কা-বিরাট। তবে এবার দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছে অভিনেত্রী। ২২ গজের ব্যালকনি থেকে ব্যাট হাতে চাকদহ এক্সপ্রেসের জন্য সোজা মাঠে নেমে এসেছেন তিনি।

খুব শীঘ্রই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে প্রসিত রায় পরিচালিত ‘চাকদহ এক্সপ্রেস’। এই ছবিতে আন্তর্জাতিক ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর ক্রিকেট জীবনের ওঠা নামার কথা বলা হবে। এই ছবির মাধ্যমে চাকদহের ঝুলন থেকে আন্তর্জাতিক ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঝুলন গোস্বামী হয়ে ওঠার গল্পই বলবে পরিচালক প্রসিত রায়। পর্দায় ঝুলন গোস্বামীর চরিত্রেই দেখা মিলবে অভিনেত্রীর। ছবির কিছু দৃশ্যের জন্যই সম্প্রতি পরিচালকের সাথে আন্দুলের এক মাঠে ব্যাট হাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী নিজেও। সম্প্রতি সেই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতেই চর্চা তুঙ্গে মিডিয়ামহলে।

ছোট ছোট করে কাটা চুল, মেরুন স্কার্ট ও সাদা অর্ধেক গোজা শার্ট পরেই সম্প্রতি দেখা গিয়েছে এই বলি ডিভাকে। একেবারে ভিন্ন রূপেই এদিন দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি সেই ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই মিডিয়া মহলে তুমুল চর্চিত অনুষ্কা শর্মা। এক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছিলেন, শুরুর দিকে বল করতে খুব সমস্যা হত অভিনেত্রীর। তবে তার জন্য কঠোর পরিশ্রমও করেছেন তিনি। প্রচন্ড গরমে চরিত্র ও অভিনয়ের খাতিরে ক্রমাগত প্র্যাকটিস করে গিয়েছেন অভিনেত্রী। এমনকি পান্তাভাতও খেয়েছেন তিনি।

এই ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই একাধিক নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। কারোর কারোর মতে, এই ছবিতে ঝুলন গোস্বামী চরিত্রে কোন বাঙালি অভিনেত্রীকে নেওয়াই উচিৎ ছিল। অভিনেত্রীকে কোন দিক দিয়েই ঝুলন গোস্বামীর মত লাগছে না। তবে এই ধরনের মন্তব্যে একেবারেই কর্ণপাত করেননি তিনি। শুধুমাত্র মনোযোগী হয়েছেন অভিনয়ে। এতদিন পর কাজে ফিরে কোন খামতি রাখতে রাজি নন অভিনেত্রী নিজেও। পাশাপাশি এতদিন পর নিজেদের প্রিয় অভিনেত্রীকে কাজে ফিরতে দেখে খুশি ভক্তরাও। উল্লেখ্য, ২০২৩’এর ১’লা ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবি। অপেক্ষায় দর্শকমহল।