Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ডিভোর্সের পর এই সুন্দরী অভিনেত্রীর সাথে ডেট করছেন হানি সিং, সামনে এল বড় খবর

Updated :  Sunday, October 23, 2022 10:29 AM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকারা মোটামুটি সব সময় তাদের ফ্যানেদের নজরেই থাকেন। প্রফেশনাল লাইফ ছাড়াও ব্যক্তিগত জীবনে কোন তারকা কেমন দিন কাটাচ্ছেন সেই সমস্ত খবর থাকে অনুরাগীদের কাছে। অবশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে তারকারাও তাদের দৈনন্দিন জীবনযাপন ও কর্মকাণ্ডের ছবি বা ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় পোস্ট করে থাকেন। এই বলি জগতের এক অন্যতম জনপ্রিয় তারকা হলেন হানি সিং। তাঁর গানের মাধ্যমে তিনি মন জয় করে নিয়েছেন লাখ লাখ মানুষের। কিন্তু সম্প্রতি ব্যক্তিগত একটি কারণের জন্য চর্চায় এসেছেন হানি সিং।

হানি সিং একজন বিখ্যাত র‌্যাপার এবং গায়ক। তার গানের জন্য লোকে তাঁকে ইয়ো ইয়ো হানি সিং তকমা দিয়েছেন। সম্প্রতি হানি সিং ফ্যানদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এটা তাঁর নতুন গানের জন্য নয়। গানের পরিবর্তে তার ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে রয়েছেন তিনি। কারণ তার স্ত্রীর সাথে কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। হানি সিংয়ের স্ত্রীর নাম ছিল শালিনী সিং। ডিভোর্সের পর এখন বলা হচ্ছে হানি সিং অন্য কাউকে ডেট করছেন। আর এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে ইন্টারনেটে।

ডিভোর্সের পর এই সুন্দরী অভিনেত্রীর সাথে ডেট করছেন হানি সিং, সামনে এল বড় খবর

আসলে সম্প্রতি তারকার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ওই ছবিতে স্পষ্ট দেখা যায় যে তিনি একটি মেয়ের হাত ধরে আছেন এবং ক্যাপশনে তিনি লিখেছেন যে এই সব আমাদের, আপনি এবং আমার সম্পর্কে কথা বলে। আর ক্যাপশন দেখে শুরু হয় জোর জল্পনা। অনেকেই ওই ছবি দেখে বুঝে গিয়েছেন কে ওই মেয়েটি। আসলে ওই মেয়েটি হল অভিনেত্রী ও মডেল টিনা থাদানি। মেয়েটি যে ব্রেসলেটটি পরেছে সেটা সবসময় টিনা পরে থাকেন। এছাড়া হানি সিং কিছুদিন আগেই প্যারিস ট্রিপ নামের একটি গান করেছিলেন যাতে কাজ করেছিলেন এই টিনা থাদানি। তাই অনেকেই মনে করছেন হানি সিং হয়তো টিনার সাথে ঘনিষ্ঠ হচ্ছেন।