Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘বন্ধু তিনদিন’ সুন্দর সাজে বাড়ির ছাদে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Monday, October 31, 2022 11:26 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী, সোনামিকা ‘বন্ধু তিনদিন’ গানের তালে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি সোনামিকা নিজের সাম্প্রতিক নাচের ভিডিওটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ৩ দিন আগে শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে ২০ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে তার সেই ভিডিওটি। প্রতিবারের মতোই এবারেও নিজের বাড়ির ছাদেই ‘বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না’র সাথে নিজের নাচের এই ভিডিওটিও বানিয়েছেন তিনি। ভিডিওতে সোনামিকা কালো ও গোলাপি শিফন শাড়িতে মানানসই সাজেই ছিলেন। তার সাজ ও নাচ দুই’ই আবারো মন জয় করে নিয়েছে নেটনাগরিকদের একাংশের পাশাপাশি তার ভক্তদেরও। আপাতত নিজের ৩ দিন আগের সাম্প্রতিক এই নাচের ভিডিওর সূত্র ধরেই পুনরায় চর্চিত ও প্রশংসিত সোনামিকা।