Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ইন্টারনেটে ভাইরাল নিরাহুয়া এবং আম্রপালির রিল ভিডিও, কমেন্টের বন্যা সোশ্যাল মিডিয়ায়

Updated :  Monday, November 7, 2022 9:51 AM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। আজকের এই প্রতিবেদনে এমন কিছু ভোজপুরি অভিনেত্রীদের নাম আপনাদের জানাবো যারা লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে সাহসী মিউজিক ভিডিওতে অভিনয় করে ফ্যানদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন।

ভোজপুরি ইন্ডাস্ট্রি এবং সাহসিকতা নিদর্শন, এই দুই বিষয় নিয়ে কথা বললে প্রথমেই সকলের মনে যেই নামটা আসে, তিনি হলেন আম্রপালি দুবে। আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন। পাশাপাশি ভোজপুরী ফ্যানেদেরও এই জুটির মজবুত কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়।

সম্প্রতি এই নিরাহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদবের সাথে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আম্ভ্রপালি দুবে। নিরহুয়া এবং আম্রপালিকে একটি ভিডিওতে একসঙ্গে দেখা গেছে এবং তাদের ভক্তরা এই ভিডিওটি দেখে খুব খুশি। আম্রপালি দুবে তার ইনস্টাগ্রাম থেকে একটি রিল শেয়ার করেছেন। যেখানে তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন দীনেশ লাল যাদব। এতে আম্রপালীকে শিল্পী রাজের একটি গানে লিপসিং করছিলেন। এই ভিডিও ইন্টারনেটে আসতেই তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেন ফ্যানরা।