Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আরবাজ খানকে ছেড়ে এই অভিনেতার সাথে রোমান্টিক হচ্ছেন জর্জিয়া আন্দ্রিয়া, ভিডিও দেখে হুঁশ উড়বে আপনার

Updated :  Monday, November 21, 2022 9:02 AM

একসময় যুব সমাজের কাছে বলিউডের পারফেক্ট কাপেল ছিল এই মালাইকা আরোরা এবং আরবাজ খান। তবে ২০১৭ সালে যখন তারা নিজেদের বিবাহ-বিচ্ছেদের কথা ঘোষণা করেন তখন সকলেই অবাক হয়ে গিয়েছিল। তারপর অবশ্য একাধিকবার মিডিয়ার সম্মুখীন হয়ে একে অপরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন দুই তারকা। বিবাহ বিচ্ছেদের পর থেকে নিজের থেকে বয়সে অনেক ছোট অর্জুন কাপুরের সাথে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। তবে পিছিয়ে নেই আরবাজ খানও। জানা গিয়েছে, মালাইকা আরোরার সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকে আরবাজ খান জর্জিয়া আন্দ্রিয়া নামের একটি মেয়ের সাথে সময় কাটাচ্ছেন।

বর্তমানে সকলেই জেনে গিয়েছেন যে আরবাজ খানের নতুন জীবন সঙ্গিনী জর্জিয়া আন্দ্রিয়া। মাঝে মাঝেই স্বপ্ননগরী মুম্বাইয়ের রাস্তাতে দেখা মেলে জর্জিয়ার। আরবাজ খানের গার্লফ্রেন্ড হিসেবে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাই তিনি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে নিজের সক্রিয়তা বজায় রাখেন। তবে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে রাজ করছে আরবাজ বান্ধবীর একটি মিউজিক ভিডিও।

ভাইরাল হওয়া মিউজিক ভিডিওটি হল জর্জিয়া আন্দ্রিয়া এবং অভিনেতা গুরমিত চৌধুরীর নতুন গান। ‘দিল জাসে জিন্দা হ্যায়’ গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওতে আরবাজ খানের বান্ধবী এবং মডেল জর্জিয়া আন্দ্রিয়াকে খুব গ্ল্যামারাস এবং সাহসী নাচের পারফরম্যান্স দিতে দেখা গেছে। তার গ্ল্যামারাস স্টাইল ‘দিল জাসে জিন্দা হ্যায়’ গানটিকে আরও চমৎকার করে তুলেছে। জর্জিয়া আন্দ্রিয়ানির চাঞ্চল্যকর নাচের ভিডিও ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে গেছে।