Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika Arora: নেটের পোশাকে নজরকাড়া নাচ মালাইকার, এই বয়সেও ভক্তদের মনের পারদ চড়াচ্ছেন অভিনেত্রী

Updated :  Thursday, December 1, 2022 9:36 AM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে এই মুহূর্তেও অভিনেত্রী আবারো চর্চায় রয়েছেন নিজের পোশাকের সূত্র ধরেই।

খুব সম্প্রতি টি-সিরিজের ব্যানারে একটি পুরনো গানের নতুন ভার্সন মুক্তি পেয়েছে। ‘আপ যেয়সা কই মেরি জিন্দেগি মে আয়ে’ গানটিই নতুন করে শোনা গিয়েছে। অনিরুদ্ধ আইয়ার পরিচালিত আসন্ন ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’র গান এটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানা, জয়দীপ আলাওয়াতের মতো অভিনেতাদের। উল্লেখ্য এই ছবির ‘আপ যেয়সা কই মেরি জিন্দেগি মে আয়ে’এর গানের তালে আয়ুষ্মান খুরানার সাথেই দেখা গেছে অভিনেত্রীকে। আর সেই ভিডিওতে অভিনেত্রী যে পোশাকে দেখা দিয়েছেন সেই নিয়েই চর্চার আলোয় তিনি।

সাম্প্রতিক ভাইরাল ছবিতে অভিনেত্রীকে সবুজ রঙের একটি জালি জালি পোশাকে দেখা গিয়েছে। ডিপ নেক লাইন ব্রা কাটিং পোশাকেই ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। এই পোশাকে তার অন্তর্বাস ছিল পুরোপুরি দৃশ্যমান। নুড মেকাপে, খোলা চুলেই গানের দৃশ্যে দেখা গিয়েছে তাকে। পর্দার পাশাপাশি এই লুকে নিজের বেশ কয়েকটা ছবিও অভিনেত্রীকে শেয়ার করে নিতে দেখা গিয়েছে। রীতিমতো বোল্ড লুকে দেখা মিলেছে তার। অভিনেত্রীর এই ফিল্ম লুক রীতিমতো পারদ চড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার। আগুন লাগিয়েছে ভক্তদের মনেও। তবে এই মুহূর্তে সকলেই অভিনেত্রীকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন।