Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আরবাজ খানের গার্লফ্রেন্ড জর্জিয়া এই স্টাইলে বাইরে আসলেন, দেখা মাত্রই লোকে বলল – ‘সুবহানআল্লাহ’

Updated :  Sunday, December 4, 2022 11:29 AM

বলি জগতের সবথেকে বড়ো তারকাদের মধ্যে একজন হলেন সলমন খান। তার এবং তার পরিবারের সকলেই এই বলি জগতে জনপ্রিয়। তার ভাই আরবাজ খানও একই ভাবে বলি দুনিয়ায় নিজের নাম করে ফেলেছেন। দাবাং বা অন্যান্য বলিউড সুপারহিট সিনেমা তার পরিচালনা এবং প্রযোজনায় নির্মিত। এর সাথে তাকে আমরা অভিনীত করতেও দেখেছি। তবে, তার ব্যক্তিগত জীবন নিয়েও বলি দুনিয়ায় কম চর্চা হয়না। মালাইকা আরোরার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে তার জীবন অনেকটাই পরিবর্তিত হয়েছে। একদিকে যেমন মালাইকা এখন সম্পর্কে আছেন অর্জুন কাপুরের সঙ্গে, সেরকম ভাবেই আরবাজ খানের জীবনেও এসেছেন নতুন একজন নারী। তিনি হলেন জর্জিয়া। তিনি নিজে একজন প্রফেশনাল মডেল এবং অভিনেত্রী।

দুজনকে এখন মাঝে মধ্যেই একসাথে দেখা যায়। কখনো তারা একসাথে একসাথে পার্টিতে যান, কখনো আবার তারা একসাথে কোথাও ঘুরতে যান। জর্জিয়া এখন একজন ফ্যাশন সেনসেশন হয়ে উঠেছেন। যখনই তিনি কোথাও বাইরে যান, পাপারাজ্জিরা তাকে রীতিমতো ঘিরে ধরেন। সাধারনত তিনি ইনস্টাগ্রামে এমন কিছু কিছু ছবি পোস্ট করতে থাকেন, যে সমস্ত ছবির জন্য সকলেই তার ফ্যান হয়ে যান। ইনস্টাগ্রামেও এই মডেলের ফ্যান ফলোয়িং বেশ ভালই।

তবে সম্প্রতি এই হাসিনার কিছু কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে উঠেছে। জর্জিয়া আন্দ্রিয়ানিকে আজ আবার মুম্বাইতে দেখা গেছে যেখানে হাসিনার স্টাইল আবারও তার ভক্তদের হৃদয়কে মোহিত করেছে। নীল জিন্সে জর্জিয়ার সৌন্দর্য ফুটে উঠেছে। এর সাথেই তার পরনে ছিল সাদা রঙের টপ। জর্জিয়া তার লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আধিপত্য বিস্তার করেছেন ফের। জর্জিয়ার সাহসী এবং গ্ল্যামারাস শৈলী সর্বদা তাকে খবরের শিরোনামে রাখে। সেই কারণেই, এখনো কোনো ছবিতে অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়িং কম নয়।