Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Govinda-Sunita: এই বয়সেও সন্তানের মা হতে চান গোবিন্দের স্ত্রী, শুনে লজ্জিত পুত্র যশ

Updated :  Saturday, December 10, 2022 3:38 PM

বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেতা গোবিন্দা। শুরুর সময় থেকেই তার দক্ষ অভিনয় সকলের মাঝে অভিনেতা হিসেবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতেও সহায়তা করেছিল তাকে। যেকোনো ধরনের চরিত্রেই তিনি সাবলীল, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে অভিনেতা নিজের স্ত্রী সুনিতা আহুজার একটি মন্তব্যের সূত্র ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। টেলিভিশনের পর্দায় প্রকাশ্যে আবারও মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গোবিন্দা পত্নী সুনিতা।

বলিউডের অভিনেতা গোবিন্দার স্ত্রী হওয়ার সুবাদে মিডিয়ার পাতায় প্রায় চর্চায় থাকতে দেখা যায় সুনিতা আহুজাকে। কয়েকদিন আগে ইন্ডিয়ান আইডলের মঞ্চে স্বস্ত্রীক উপস্থিত ছিলেন গোবিন্দা। এদিন এই রিয়্যালিটি শোতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকেও। তার পরিচয় অবশ্য আলাদাভাবে দেওয়ার কিছু নেই। আর এই দিনেই গোবিন্দা ও সুনিতা পুত্র যশ উপস্থিত ছিলেন এই মঞ্চে। পারফর্মও করেছিলেন বাবার সাথে। সেই ঝলক ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ার পাতায়।

এদিন সুনিতা আহুজাকে সকলের সামনে বলতে শোনা গিয়েছে, যশ হওয়ার সময় গোবিন্দা ধর্মেন্দ্রজির একটি ছবি তার সামনে এনে বলেছিলেন তার এনার মতোই একটা ছেলে চাই। আর তারপরেই যশ তাদের কোলে আসে। এই প্রসঙ্গ টেনেই সুনিতা বলেছিলেন, ধর্মেন্দ্রজির ছবি দেখার পরেই যশের মত ছেলে পেয়েছিলেন তারা। আর এদিন সাক্ষাৎ অভিনেতাকে সামনে থেকে দেখার পর আরো ভালো সন্তান আসার কথা প্রকাশ্যে বলেছিলেন তিনি। সুনিতার এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হেসে উঠেছিলে, পাশাপাশি একটু হলেও লজ্জা পেয়ে গিয়েছিলেন তাদের পুত্র যশ। তবে অভিনেতা পত্নী যে কথাটা মজার ছলেই বলেছিলেন, তা অবশ্য বুঝতে বাকি নেই কারোরই। উল্লেখ্য, সুনিতা ও গবিন্দার দুই সন্তান, মেয়ে টিনা ও ছেলে যশ।