Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঐশ্বরিয়ার সাথে সালমান খানের সম্পর্ক টেকেনি এই কারণে, রাগে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী

Updated :  Sunday, December 11, 2022 9:26 AM

বলি ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কথা মাঝে মাঝেই ফ্যানদের চর্চায় চলে আসে। আর এই বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন ঐশ্বর্য রায় বচ্চন। নিজেদের অভিনয় দক্ষতা হোক কি, তারকা পরিবারের গল্প হোক, বচ্চন পরিবার গোটা ভারতে জনপ্রিয়। তবে বর্তমানে খুব একটা বেশি সিনেমার জগতে দেখা যায় না ঐশ্বর্য রায় বচ্চনকে। তবে সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চার সম্মুখীন হয়েছেন, তার পুরনো জীবনের জন্য। ব্যাপারটা ঠিক কি? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ঐশ্বর্য রায়ের পুরনো জীবনের কিছু কথা প্রকাশ্যে এসেছে। আসলে অভিষেক বচ্চনকে বিয়ে করার আগে একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বর্য রায়। সেই তালিকাতে রয়েছে বলিউডের প্রথম সারির অভিনেতা সালমান খান, বিবেক ওবেরয় প্রমুখরা। তবে অনেকের সাথে সম্পর্কে থাকলেও বিশেষ করে সলমান খানের সাথে সম্পর্ক নিয়ে এখনও অনুতপ্ত হন অভিনেত্রী।

জনপ্রিয় বলিউড সিনেমা “হাম দিল দে চুকে সানাম” সিনেমায় কাজ করার সময় একে অপরের কাছে এসেছিলেন সালমান খান এবং ঐশ্বর্য রাই। তাঁদের মধ্যে এমন মিষ্টি সম্পর্কের গুঞ্জন রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল গোটা বলি ইন্ডাস্ট্রিতে। তবে খুব তাড়াতাড়ি তাদের এই সম্পর্ক শেষের পথে চলে আসে। কেন বিচ্ছেদ হয় এই নিয়ে অনেক মতভেদ থাকলেও পরবর্তীতে জানা যায় আসল সত্য। জানা যায়, সালমান খান তার পরিবারকে খুবই ভালোবাসতেন, কিন্তু অন্যদিকে ঐশ্বরিয়া কখনোই চাইতেন না সালমান তার পরিবারের সাথে সম্পর্ক রাখুক। এমনকি ঐশ্বরিয়া সালমানকে তার নিজের বা ঐশরিয়ার পরিবারের মধ্যে একজনকে বেছে নিতে বলেছিল। আর সেই কারণেই তাদের সম্পর্কে চির ধরে। পরে রাগের বশে সালমান খান ঐশ্বরিয়ার বাড়িতে গিয়ে মারপিট করলে সেই সম্পর্ক শেষ হয়ে যায়।