Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘বাংলাদেশের মেয়ে রে তুই’ বাড়ির ছাদে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, December 14, 2022 12:21 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী, সোনামিকা ‘ওরে বাংলাদেশের মেয়ে রে তুই’ গানের তালে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন হাজারো মানুষের কাছে। তার নাচ নিঃসন্দেহে দেখতে পছন্দ করেন নেটজনতার একাংশ। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ থেকে সোনামিকা দু’সপ্তাহ আগে শেয়ার করে নিয়েছিলেন। বর্তমানে সেই ভিডিওটি দেড় লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে সোনামিকাকে টলিউডের হিট গান ‘ওরে বাংলাদেশের মেয়ে রে তুই’এর সাথে নিজের বাড়ির ছাদেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। অঙ্কুশ ও শুভশ্রী অভিনীত জনপ্রিয় বাংলা ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’এর গান এটি। ছবিতে শুভশ্রী গাঙ্গুলী এই গানের তলে রীতিমতো নজর কেড়েছিলেন। তবে আপাতত এই গানের সাথে নৃত্য পরিবেশন করে চর্চায় সোনামিকা।

নিজের এই সাম্প্রতিক নাচের ভিডিওটি বানানোর সময় মানানসই লাল-সাদা শাড়ি ও মানানসই সাজে সেজে উঠেছিলেন তিনি। বলাই বাহুল্য, নিজের এই ভিডিওটির সূত্র ধরেই পুনরায় নেটজনতার একাংশের মাঝে আবারো প্রশংসিত সোনামিকা। তিনি যে নিঃসন্দেহে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তার ইউটিউব চ্যানেলের পাতায় চোখ রাখলেই সেকথা স্পষ্ট হবে সকলের কাছে। ইতিমধ্যেই সোনামিকা নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজের ২১৩’টি ভিডিও শেয়ার করে নিয়েছেন।