Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Choudhary: স্যুট পরে ভরা মঞ্চে নেচে আগুন ধরালেন স্বপ্না চৌধুরী, মন ভরে গেল পুরুষ ভক্তদের

Updated :  Tuesday, December 20, 2022 4:07 PM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে সকলের। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে নিজের একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে সেই ভিডিওই অভিনেত্রীকে নিয়ে চর্চা হওয়ার অন্যতম কারণ।

সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওটি অভিনেত্রী নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েছেন। সম্ভবত খুব সম্প্রতি একটি বড় বিয়ের অনুষ্ঠানের রিসেপশন পার্টিতে তিনি পারফর্ম করতে গিয়েছিলেন। সেখানেই সমস্ত দর্শকদের মাঝে ধমাকেদার হরিয়ানভি গান ‘বালাম মেরা সানি দেওল নে কারে ফেল’এর তালেই মঞ্চ মাতাতে দেখা গিয়েছে স্বপ্না চৌধুরীকে। বলাই বাহুল্য, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সকল নিমন্ত্রিতরাই রীতিমতো অভিনেত্রীর নাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওতেই সেই ঝলক স্পষ্ট। এদিন পারফর্ম করার সময়ই এই ভিডিওটি বানিয়েছিলেন অভিনেত্রী, তা নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ নেই। এদিন সাদা সালোয়ার স্যুটে দেখা মিলেছিল তার। আপাতত তার এই সাম্প্রতিক ভিডিওই মন মাতিয়েছে তার অগণিত ভক্তদের পাশাপাশি নেটনাগরিকদের একাংশের।