Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘রাধা তুমি সবেতেই আছো’, গ্রাম্য পরিবেশে এমন সুন্দর নাচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় নেটমহলে

Updated :  Wednesday, December 21, 2022 11:01 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী শ্রীতমা বৈদ্য নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সারেগামাপার মঞ্চ থেকে পরিচিতি পেয়েছিলেন রাহুল দত্ত। প্রতিযোগিতায় শেষপর্যন্ত টিকে থাকতে না পারলেও, সারেগামাপা মঞ্চ থেকেই রাহুল গায়ক হিসেবে নিজের একটা পরিচিতি বানিয়ে নিয়েছিলেন। রাহুল দত্তের কন্ঠে ‘রাধা’ গানটি মন ছুঁয়েছে সাধারণ শ্রোতাদের। সম্প্রতি সেই গানের তালেই দেখা মিলেছে শ্রীতমা বৈদ্যের। শ্রীতমা নিঃসন্দেহে একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি রাহুল দত্তের ‘রাধা’ গানে সাথেই একেবারে গ্রাম্য সাজে, উপযুক্ত পরিবেশে এই নাচের ভিডিওটি বানাতে দেখা গিয়েছে শ্রীতমাকে। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শ্রীতমা ৪ মাস আগে নিজের এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে তার এই ভিডিও পৌঁছে গিয়েছে দেড় লাখের কাছাকাছি মানুষের কাছে। নিজের এই দক্ষ নৃত্য পরিবেশনার জন্য নেটমহলে প্রশংসিতও হয়েছেন শ্রীতমা, তা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।