Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranu Mondal: হাঁটুরবয়সী যুবকের সাথে বাইকে রোমান্স করলেন রানাঘাটের রানুদি, কটাক্ষের সুর চড়ল নেটমহলে

Updated :  Friday, December 23, 2022 6:40 PM

সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একটা সময় রানাঘাটের স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা ছড়িয়ে যায় বহু মানুষের মাঝে। তৈরি হয় ঠুনকো সম্মানের প্রাচীরও। যার জন্য এখন তিনি আর স্টেশনে বসে ভিক্ষাও করতে পারেন না। প্রতিমুহূর্তে নেটনাগরিকদের অধিকাংশের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাময়িক জনপ্রিয়তা পেলেও বর্তমানে তিনি আবারো ফিরে এসেছেন তার পুরনো জায়গাতেই।

বর্তমানের সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটরদের কাছে রানু মন্ডল একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য প্রায়ই বহুজন পৌঁছে যান রানু মন্ডলের রানাঘাটের বাড়িতে। সেখানেই তার অদ্ভুত কান্ডকারখানা গুলোকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে দেন তারা, যা ভাইরাল হয় নিমেষে। এই ভিডিওগুলির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে থেকে থেকেই তুমুল কটাক্ষের শিকার হন রানু মন্ডল। তবে এর প্রতিবাদও জানান বহু নেটিজেন। কারণ অনেকের মতে, একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে কখনোই এইভাবে সকলের সামনে অপদস্ত করা উচিৎ নয়।

সম্প্রতি একটি রিল ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই ভিডিওতে বলিউডের গানের তালে এক যুবকের বাইকের পিছনে বসে থাকতে দেখা গিয়েছে রানুদিকে। বলিউডের অন্যতম জনপ্রিয়, হিট ছবি ‘কৃশ’। পর্দায় এই ছবিতে রেখার পাশাপাশি হৃত্বিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়াকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। সম্প্রতি সেই ছবিরই অন্যতম জনপ্রিয় গান ‘দেখো পাবান ভি লেহরা রাহি হে’এর তালেই ঐ যুবকের সাথে দেখা গিয়েছে তাকে। বাইকে নীল রঙের একটি ফ্রক পরেই বসে থাকতে দেখা গিয়েছে রানুদিকে। বাইকে ঐ যুবকের সাথে বসে উল্লেখ্য গানের সাথে তাল মেলাচ্ছিলেন তারা। ‘রোহান শাহ’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ইনস্টা অ্যাকাউন্টে চোখ রাখলেই রানু মন্ডলের একাধিক রিল ভিডিও চোখে পড়বে।

সাম্প্রতিক ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় কটাক্ষের তীরে বিদ্ধ হয়েছেন রানু মন্ডল। তাদের একাংশের মতে, ভিডিওটি দেখে বিক্রম বেতালের কথা মনে পড়ে যাচ্ছে তাদের। হাসি থামছে না একাংশের। এই ভাইরাল হওয়া ভিডিওটির কমেন্টবক্সে চোখ রাখলেই এমন নানা ধরনের মন্তব্য চোখে পড়বে সকলের।