Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘পাঠান’এর গানে আমেরিকার রাস্তায় দুর্দান্ত নাচ এই মহিলার, VIRAL VIDEO

Updated :  Friday, December 30, 2022 10:24 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেক্ষেত্রে স্থান, কাল, পাত্র কোনোটাই বাধা হয়ে দাঁড়ায় না। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক মহিলা বলিউডের ট্রেন্ডিং গানের সাথে রিল ভিডিও বানিয়ে পৌঁছে গেছেন নেটজনতার একাংশের মাঝে। আমেরিকার রাস্তায় এসআরকের আসন্ন ছবি ‘পাঠান’এর গানে রিল বানিয়েই এই মুহূর্তে চর্চায় এই মহিলা। রইল ঝলক।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটিতে সাজা খান নামের এক মহিলাকে ‘পাঠান’এর টাইটেল ট্রাকের সাথে আমেরিকার হালকা বরফে ভেজা রাস্তায় রিল বানাতে দেখা গিয়েছে। তার হাবেভাবে স্পষ্ট ছিল তিনি এই ধরনের ভিডিও বানাতে অত্যন্ত দক্ষ। অবশ্য সেকথা এই মহিলার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নিজের শেয়ার করে নেওয়া সাম্প্রতিক রিলে একেবারে পাঠানী মহিলাদের মতোই ট্র্যাডিশনাল সালোয়ারে দেখা মিলেছে তার। শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ‘ পাঠান ‘ মুক্তি পেতে চলেছে ২০২৩’এর শুরুতেই। অপেক্ষায় রয়েছে অগণিত ভক্তমহল। আপাতত, সেই ছবিরই সব গানগুলিই ট্রেন্ডিং রয়েছে সাধারণের মাঝে। আর সেই পাঠানের গানের তালে তাল মিলিয়েই চর্চায় সাজা খান। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। সেই ঝলকও চোখে পড়বে।