Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘কমলা সুন্দরী’, প্রকৃতির মাঝে ম্যাচিং শাড়িতে নাচ দুই সুন্দরী যুবতীর, রইল ঝলক

Updated :  Sunday, January 1, 2023 12:48 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই সুন্দরী যুবতী রিমি ও শ্রাবণীর নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তাদের শেয়ার করা কোন নাচের ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে রিমি ও শ্রাবণীকে নিজেদের নাচের সূত্র ধরে ভাইরাল হতে দেখা গিয়েছে। নৃত্য পরিবেশনের সময় হলুদ শাড়ি ও কালো স্লিভলেস ব্লাউজেই এদিন সেজে উঠেছিলেন তারা। খোলা আকাশের নীচে, সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় ফোক গান ‘কমলা সুন্দরী’র তালেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে এই দুই যুবতীকে। তারা যে যথেষ্ট দক্ষ নৃত্যশিল্পী, তা সাম্প্রতিক ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে রিমি ও শ্রাবণীর নাচের এই ভিডিওটি ‘ এসটিএস ফোক ক্রিয়েশন ‘ থেকে ২ সপ্তাহ আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত, তাদের এই ভিডিওটিই দেখে ফেলেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। তাদের নাচের প্রশংসাও করেছেন বহুজন। অবশ্য তার ঝলক ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে।