Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বামী ও শাশুড়ির সাথে সিদ্ধিভিনায়ক মন্দিরে Katrina Kaif, প্রকাশ্যে এল বেবি বাম্পের ছবি

Updated :  Monday, January 9, 2023 9:21 AM

বলিউড ইন্ডাস্ট্রির তারকাখচিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ মাঝেমাঝেই টপ ট্রেন্ডে পরিণত হয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা। বেশ কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল জুটি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে দেখা মেলে এই জুটির একসাথে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের ছবি। মোটামুটি তারা ছবি পোস্ট করলেই মুহুর্তের মধ্যে তা ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়।

ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশলকে চেনেন না এমন মানুষের সংখ্যা এই ভারত ভূখন্ডে হয়তো নেই। বিদেশের মাটিতেও তাদের জনপ্রিয়তা কিছু কম নয়। তাইতো এই জুটির মিষ্টি প্রেমের কাহিনী থেকে শুরু করে বিয়ের পিঁড়িতে বসা অব্দি সমস্ত খবর নখদর্পনে ছিল নেটিজেনদের। এমনকি বিয়ের পর এই জুটি কখন কোথায় যাচ্ছেন বা তাদের জীবন কেমন চলছে, সেই নিয়ে মাঝে মাঝেই আলোচনা হয় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। তবে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এমন এক বিষয় নিয়ে চর্চা চলছে যা শুনে অবাক হয়ে যাবেন আপনিও।

আসলে দীর্ঘদিন ধরে ক্যাটরিনা ফ্যানদের বক্তব্য যে অভিনেত্রী প্রেগনেন্ট হয়েছেন। এর আগেও ইন্টারনেট দুনিয়াতে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে ক্যাটরিনা কাইফের বেবি বাম্প হালকা হলেও বোঝা যাচ্ছে। এই প্রেগনেন্সির প্রসঙ্গ নিয়ে এখনো অব্দি তারকা জুটি কোনোরকম মন্তব্য না করলেও, কোনদিন তাঁরা অস্বীকারও করিনি। সম্প্রতি ক্যাটরিনা কাইফ তার স্বামী ভিকি কৌশল এবং শাশুড়ির সাথে সিদ্ধিবিনায়ক মন্দিরে উপস্থিত হয়েছিলেন। তার পরনে ছিল সবুজ রঙের একটি ট্রেডিশনাল পোশাক এবং মাথা স্কার্ফ ঢাকা দিয়েছিলেন তিনি। সেইখানের বেশ কিছু ছবিতেও ক্যাটরিনার দেখা গেছে বলে মনে করছেন ফ্যানরা। এবার খবরটা আদৌ সত্যি কি না তা জানা শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা।