Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: প্রদীপ পান্ডের সাথে সুইমিং পুলের জলকেলিতে মত্ত অক্ষরা সিং, দুই তারকার ভিডিওর তুমুল ভাইরাল

Updated :  Tuesday, February 14, 2023 2:53 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হয়েছে। থেকে থেকেই নেটমাধ্যমে এই ধরনের ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি প্রদীপ পান্ডে চিন্টু ও অক্ষরা সিংকে রোমান্টিক দৃশ্যে দেখা গিয়েছে পর্দায়। সুইমিং পুলের মধ্যেই ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন হিট জুটি এনারা। সম্প্রতি তাদের একটি ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভোজপুরি দর্শকরাও এই ভিডিও নিয়ে বেশ মাতামাতি করছেন সোশ্যাল মাধ্যমে, তা তাদের মন্তব্যে নজর রাখলেই স্পষ্ট হবে।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে পর্দার সামনে প্রদীপ পান্ডে চিন্টু ও অক্ষরা সিংকে সুইমিং পুলের মধ্যেই চূড়ান্ত ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, রীতিমতো জলকেলিতে মেতে উঠেছিলেন তারা। তাদের পর্দাতে জনপ্রিয় ভোজপুরি গান ‘রানি কোয়িন খানি বাদু তা পাতার না’র সাথেই রোমান্টিক দৃশ্যে দেখা গিয়েছে। এই ভিডিও এই মুহূর্তে যে ভোজপুরি দর্শকদের মাঝে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য।

এই ভিডিওটি ‘এন্টার ১০ রঙ্গিলা’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ২ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। এই ভিডিওটি আপাতত ২ কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি ভিডিওতে প্রদীপ পান্ডে চিন্টু ও প্রিয়াঙ্কা সিংয়ের কণ্ঠে শোনা গিয়েছে। এই গানের কথা দিয়েছেন শ্যাম দেহাতি। সুর দিয়েছিলেন রাজকুমার আর পান্ডে। পরিচালনায় ছিলেন মহম্মদ আলম। আপাতত নিজের এই ভিডিওর সূত্র ধরেই নেটজনতার ও ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত এই দুই ভোজপুরি তারকা।