Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tejasswi Prakash: ডিপ নেক পোশাকে লাভ বাইট শো-অফ অভিনেত্রী তেজস্বী প্রকাশের

Updated :  Friday, February 17, 2023 3:29 PM

বিগ বস ১৫’র বিজয়িনী ছিলেন তেজস্বী প্রকাশ। হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ তিনি। মৌনি রায়ের পর নাগিন ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা মিলেছে তেজস্বী প্রকাশের। ২০১২ সাল থেকে অভিনয় দুনিয়ায় রয়েছেন তিনি। কালার্স টিভির ‘স্বরাগিনী’ ধারাবাহিকে অভিনয়ের সূত্র ধরেই দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলাই বাহুল্য, বিগ বসে অংশগ্রহণের তার সেই জনপ্রিয়তা বেড়ে যায় দ্বিগুণ।

বিগ বসের ঘর থেকেই তার সাথে নাম জড়িয়ে ছিল কারাণ কুন্দ্রার। তার সাথে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন সেই জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছিল আরো। সেইসময় থেকেই নিজেদের সম্পর্কের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকেন তারা। পাপারাজিৎদের নজরও সবসময় টিকে থাকে তাদের উপর। সম্প্রতি তাদের সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে অভিনেত্রী ডিপ নেক লাইন কাটিং পোশাকে নিজের লাভ বাইট শো-অফ করেছেন। আর সেই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চায় অভিনেত্রী।

ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্ট বলিউড’এর অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে অভিনেত্রীর এই ভিডিওটি। ভিডিওতে অভিনেত্রীকে একটি রেস্তোরা থেকে বেরোতে দেখা গিয়েছে। এদিন হালকা চকলেট রঙের স্লিভলেস, ডিপ নেক লাইন কাটিং পোশাকে ছিলেন তিনি। পায়ে একটি সাধারণ স্যান্ডেল ছিল তার। খোলা চুলে, হালকা মেকাপে, হাতে ফোন ছিল তেজস্বীর। এদিন তার লুকের থেকেও বেশি নজর কেড়েছে তার গলার লাভ বাইট। ক্যামেরায় সেই ঝলক ধরা পড়েছে স্পষ্ট। এদিন হাসিমুখে পাপারাজিৎদের সামনে পোজও দিয়েছিলেন তিনি। পরে গাড়িতে উঠে চলেও যেতে দেখা গিয়েছে তাকে। আর সবটাই ধরা পড়েছে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে।

সোশ্যাল মিডিয়ার পাতায় একাংশের মাঝে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক কটাক্ষজনক মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। বেশিরভাগের মতে, মেকআপ দিয়ে এই দাগ তিনি ঢেকে বেরোতেই পারতেন অভিনেত্রী। তবে ইচ্ছা করেই শুধুমাত্র শো-অফের জন্য সেই কাজ করেননি তিনি। তবে এই সমালোচনা একেবারেই পছন্দ হচ্ছে না অভিনেত্রী ভক্তদের। প্রতিবারের মতো এবারেও অভিনেত্রীর ক্যাজুয়াল লুক পছন্দ হয়েছে তাদের। আর সেই ঝলকও রয়েছে কমেন্টবক্সে।