Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jhanvi Kapoor: মোহময়ী রূপে শ্রীদেবী কন্যা, ব্লাউজ ছাড়াই শাড়ি পরে তাপমাত্রা বাড়ালেন গোটা নেটদুনিয়ার

Updated :  Monday, February 20, 2023 10:43 AM

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সাম্প্রতিক বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় শ্রীদেবী কন্যা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। ক্যামেরার পাশাপাশি বাস্তবেও যে অভিনেত্রী বেশ সাহসী পোশাকেই দেখা দেন, তা আর বলার অপেক্ষা রাখে না। জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই সেই ঝলক মিলবে। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরাও তার নামে একাধিক ফ্যান পেজ তৈরি করে রেখেছে, যেখান থেকে প্রায়ই অভিনেত্রীর একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার হতে দেখা যায়। তবে সম্প্রতি জাহ্নবী কাপুর শাড়ি লুকে দেখা দিয়েছেন ক্যামেরার সামনে। আর তার সেই মোহময়ী লুকই এই মুহূর্তে রীতিমতো তাপমাত্রা বাড়িয়েছে গোটা নেটদুনিয়ার।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে একেবারে চকলেট রঙের একটি সিল্কের শাড়িতে দেখা গিয়েছে তাকে। ব্লাউজ ছাড়াই শাড়ি পরেছিলেন তিনি। মেসি হেয়ারে, নুড মেকাপে, হালকা লিপস্টিক পরেছিলেন জাহ্নবী। গাঢ় করে পরেছিলেন কাজলও। নাকে মূল্যবান পাথর বসানো নাকছাবিও ছিল তার। চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। আর তার এই সাম্প্রতিক মোহময়ী সাজ রীতিমতো ঘুম উড়িয়েছে তার ভক্তমহলের একাংশের। তাপমাত্রা বাড়িয়েছে গোটা নেটমহলের। তার এই সাম্প্রতিক বোল্ড ফটোশুট লুক যে একাংশকে রীতিমতো মুগ্ধ করেছে, সেই ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।