Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: স্টেজে এমন কায়দায় নেচে দর্শকদের ঘাম ঝরাল Gori Nagori, দেখুন নাচের ভিডিও

Updated :  Wednesday, February 22, 2023 10:06 AM

হরিয়ানভি ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই গোরি নাগোরির নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই গোরি নাগোরির ফ্যান। বিশেষ করে রাজস্থান এবং হরিয়ানাতে ব্যাপক জনপ্রিয় এই নৃত্যশিল্পী। তিনি স্বপ্না চৌধুরী ও সুনিতা বেবির থেকেও বেশী জনপ্রিয়তা পাচ্ছেন আজকাল। অনেক স্টেজ শোতেই দেখা মেলে তাঁর। গানের তালে তাঁর কোমর দোলানো বা কিলার এক্সপ্রেশন এর ফ্যান লাখ লাখ মানুষ।

গোরি নাগোরির স্টেজ শো হলেই তাতে ভিড় উপচে পড়ে। গানের তালে তার কিলার নাচের ভঙ্গি মোহিত করে সকলকেই। আপাতভাবে নাচ দেখলে আপনার অশ্লীল মনে হলেও সেই নাচ দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে গোরি নাগোরির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যাতে গানের তালে দেশি স্টাইলে তুমুল নাচ করেছেন তিনি। নাচের পাশাপাশি তার অঙ্গভঙ্গি দেখে লজ্জায় পড়ে যেতে পারেন আপনিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে গোরি নাগোরি হিন্দি গান “শিশে কা দিল থা মেরা”-তে নাচছেন। তাঁর পরনে রয়েছে হলুদ রঙের লেহেঙ্গা এবং ডিপ রিভিলিং ব্লাউজ। তিনি গানের তালে সেক্সি কায়দায় অঙ্গভঙ্গি করে মন জয় করে নিয়েছেন উপস্থিত সকলের। বলা যেতে পারে শীতের রাতে তার নাচ দেখতে গিয়ে ঘাম ঝরেছে ফ্যানদের। তার এই স্টেজ পারফরম্যান্সের ভিডিও ইউটিউবে পোস্ট হতেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। আপনি যদি ভাইরাল ভিডিওটি দেখতে চান, তাহলে এখানেই দেখে নিন।