Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঋতু সিং-এর সঙ্গে সোফায় শুয়ে নিরহুয়া, তুমুল হৈচৈ ফেলল এই ভোজপুরি গানের ভিডিও (Watch Video)

Updated :  Sunday, February 26, 2023 2:44 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকার। ভাইরাল হওয়া গানে ঋতু সিং ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি জি মিউজিক ভোজপুরির ব্যানারে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা ইতিমধ্যেই নজর কেড়েছে বহু দর্শকদের।

ঋতু সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘এক হি খাটিয়া হ্যায়, এক হি তাকিয়া হ্যায়’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। পর্দার সামনে ঘরের মধ্যেই স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা মিলেছে তাদের। একে অপরের সাথে সোহাগে মত্ত ছিলেন তারা। ছিল একাধিক চুম্বনের দৃশ্যও। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই ছিলেন তারা। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই তা স্পষ্ট হবে। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘জি মিউজিক ভোজপুরি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মাত্র একদিন আগে শেয়ার করে নেওয়া হয়েছে এই রোমান্টিক গানের ভিডিওটি। ‘বিজয়পথ’ নামক ভোজপুরি ছবির গান এটি। গানটি শোনা গিয়েছে প্রিয়াঙ্কা সিং ও ওম ঝাঁয়ের কন্ঠে। গানের কথা দিয়েছিলেন অরবিন্দ তিওয়ারি। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। এই মুহূর্তে তাদের এই ভিডিওটি ১০ হাজারের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ১ দিন আগে শেয়ার হলেও এই মুহূর্তে এই ভিডিওটির সূত্র ধরেই পুনরায় চর্চায় এই দুই ভোজপুরি তারকা।