Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: খোলা ছাদে ‘দিলবার দিলবার’এর তালে নীলু, টেক্কা দিলেন সুস্মিতা সেনকেও

Updated :  Thursday, March 2, 2023 1:41 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী নীলু ময়ূরা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে নীলু নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চিত হচ্ছেন সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ৫ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন। ইতিমধ্যেই যেটি পৌঁছে গিয়েছে ১৩ লাখ মানুষের কাছে। এটি ‘সির্ফ তুম’ ছবির গান। এই ভিডিওতে নীলুকে জনপ্রিয়, হিট বলিউডের গান ‘দিলবার দিলবার’এর তালে দেখা গিয়েছে। এই জনপ্রিয় গানটি শোনা গিয়েছিল অলকা ইয়াগ্নিকের কন্ঠে। এই গানের দৃশ্যে দেখি মিলেছিল সুস্মিতা সেন ও সঞ্জয় কাপুরের। লাল রঙের একটি শিফন শাড়ি ও কালো স্লিভলেস ব্লাউজেই নিজের বাড়ির ছাদে উল্লেখ্য গানের তালে নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। এদিন নিজের নাচের সূত্র ধরে অভিনেত্রীকেও টেক্কা দিয়েছেন তিনি, সেকথা মানছেন নেটনাগরিকরাই। নীলু যে যথেষ্ট দক্ষ একজন নৃত্যশিল্পী, তা তার নাচ দেখেই স্পষ্ট হয়। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ভাইরাল হওয়া নিজের নাচের ভিডিওটির সূত্র ধরেই ভক্তমহলের একাংশের মাঝে আবারো প্রশংসায় তিনি। কমেন্টবক্সে চোখ রাখলেই অবশ্য সেই ঝলক মিলবে।