Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাজল রাঘওয়ানিকে জড়িয়ে ধরে এমন কাজ করলেন পবন সিং, লাখ লাখ মানুষের মন জয় করল (VIDEO)

Updated :  Monday, March 6, 2023 5:44 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার পবন সিংয়ের।

ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন কাজল রাঘওয়ানি। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান। আর হবে নাই বা কেন। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হয়ে যান লাখ লাখ নেটবাসী। সম্প্রতি ইউটিউবে তার একটি রোমান্টিক মিউজিক ভিডিও রিলিজ করেছে যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এই মিউজিক ভিডিওতে কাজল রাঘওয়ানির সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি সুপারস্টার পবন সিং।

এবারের ভাইরাল হওয়া ভিডিওতে কাজল রাখবানির সাথে রোমান্টিক কায়দায় নাচ করতে দেখা গিয়েছে পবন সিংকে। পবন সিং এবং কাজল রাঘওয়ানির ‘পুরা কাই দেব তোহার মন হো’ আবারও ট্রেন্ড করছে। পবন সিংয়ের এই গানটি অসাধারণ ভিউ সংগ্রহ করছে। গানটিতে সবুজ পোশাকে কাজল রাঘবনিকে খুব সুন্দর দেখাচ্ছে। গানটিতে দুজনের রসায়নও বেশ পছন্দ হচ্ছে নেট নাগরিকদের। এই গানটি গেয়েছেন পবন সিং এবং রাধা রাওয়াত। এই ভিডিও এখনও অব্দি ১.৯ লাখ মানুষ দেখেছেন। আপনিও দেখে নিতে পারেন, এই ভাইরাল ভিডিওটি।