Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাস্তার ধারে গিজগিজ করছে সাপ, আর সাপের রাজত্বে এই কাজ করলেন এক ব্যক্তি, দেখে ঘাম ছুটবে আপনারও

Updated :  Sunday, April 16, 2023 12:36 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। তাইতো সাপের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে এলেই, তা ভাইরাল হয়ে যায়। তবে সম্প্রতি যে ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়েছে তা দেখলে চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনারও।

মোটামুটি সকলেই সাপ দেখলে ভয় পেয়ে থাকেন। আপনার সামনে যদি একটি সাপও চলে আসে তাহলেও আপনি সেই জায়গা থেকে পালিয়ে যাবেন। তবে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে সাপের রাজত্বে এসে পড়েছে কয়েকজন ব্যক্তি। রাস্তার ধারে রেলিং এর সাইডে গিজগিজ করছে সাপ। আর তার মধ্যেই এক ব্যক্তি গাড়ি থেকে নেমে ওই সাপগুলিকে হাতে করে ধরে মাঠের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। সাপের রাজত্বে দাঁড়িয়ে ওই ব্যক্তির এমন দুঃসাহসিক কাজ দেখে চমকে গেছে গোটা নেটদুনিয়া।

ভিডিওটি Instagram এ শেয়ার করেছে animalsinthenaturetoday নামক একটি পেজ। এই ভিডিওটি ইতিমধ্যে প্রচুর মানুষ দেখেছেন। প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ ভিডিওটি লাইক করেছেন। এছাড়া অনেকেই কমেন্ট করে ওই ব্যক্তির দুঃসাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আপনিও যদি এই ভয়ংকর ভিডিও দেখতে চান তাহলে এখানেই দেখে নিন।