Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Arbaaz Khan Girlfriend’s hot Look: বিকিনি লুকেই বিচের ধারে রোদ পোহাচ্ছেন আরবাজের প্রেমিকা, দেখে মালাইকার কথা ভুলেছেন অভিনেতা

Updated :  Tuesday, March 14, 2023 12:56 PM

আরবাজ খান বলিউডের অন্যতম জনপ্রিয় একটি নাম। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ভাইজানের ভাই তিনি। তবে ইন্ডাস্ট্রিতে তার যে একটা আলাদা পরিচিতি রয়েছে, তা বলাই বাহুল্য। মালাইকা আরোরার সাথে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে অনেকদিনই। এরপর নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন দুজনেই। মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। অন্যদিকে আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে। উল্লেখ্য, তিনি মডেল হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীও। সম্প্রতি প্রেমিকার সূত্র ধরেই চর্চায় অভিনেতা।

জর্জিয়া এন্দ্রেয়ানি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয়। তিনি প্রায়ই একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তিনি যে যথেষ্ট বোল্ড একজন মডেল এবং অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়। সম্প্রতি তিনি নিজের একটি রিল ভিডিওর সূত্র ধরেই চর্চিত হয়েছেন। সেখানে তার লুক নেটনাগরিকদের পাশাপাশি মুগ্ধ করেছে অভিনেতাকেও, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।।

নেটমাধ্যমে জর্জিয়ার যে ইনস্টারিল ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে তাকে, বাঘ ছাল প্রিন্টের পুশ-আপ ব্রা-তে দেখা গিয়েছে। চুলে একটা ক্ল্যাচার লাগিয়ে রেখেছিলেন জর্জিয়া। বিকিনি লুকে বিচের ধারে সানবাথ নিচ্ছিলেন আরবাজ প্রেমিকা। ইনস্টাগ্রামের একটি ফিল্টার ব্যবহার করেই এই ভিডিওটি বানিয়েছেন তিনি। ফিল্টারের দৌলতেই তার চোখে একটি চশমা দেখা গেছে যেখানে ‘ভাইবস্’ লেখা ছিল। ভিডিও অনুযায়ী এই মুহূর্তে জর্জিয়া ইতালিতে রয়েছেন। নেটনাগরিকদের একাংশের মতে, জর্জিয়া রূপে মুগ্ধ হয়েই মালাইকাকে পুরোপুরি ভুলেছেন অভিনেতা। তবে নিজের ব্যক্তিগত জীবন কিংবা সম্পর্ক নিয়ে মিডিয়ার সামনে বিশেষ কথা বলতে নারাজ অভিনেতা। উল্লেখ্য, বিচ্ছেদ হলেও বাবা-মা হিসেবে আরহানের প্রতি সমস্ত দায়িত্বই পালন করেন এই প্রাক্তন তারকা জুটি।