Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘পাঠান’এর গানে দুর্দান্ত নৃত্য পরিবেশন সুন্দরী যুবতীর, দেখেই প্রশংসায় ভরালেন নেটজনতা (Watch Video)

Updated :  Tuesday, March 28, 2023 11:06 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনই দিল্লিওয়ালী মনীষা সাথী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে কিং খান অভিনীত ‘পাঠান’। দীর্ঘসময় পর বড়পর্দায় ফিরলেন অভিনেতা। বিগত একবছর ধরে এই ছবির অপেক্ষাতেই ছিলেন অগণিত দর্শকমহল। ছবি মুক্তির পূর্বেই পাঠানের প্রতিটি গান এক বিপুল সাড়া ফেলেছে দর্শকমহলের উপর। এই মুহূর্তে যার প্রভাব কায়েম রয়েছে একইভাবে। আপাতত, তারই প্রমাণ মিলল আরো একবার। সম্প্রতি মনীষা সাথী নামের এক দিল্লিওয়ালী ‘পাঠান’এর ‘বেশারাম রাঙ্গ’এ দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছেন নিজের স্টুডিওতেই। এদিন উপযুক্ত নাচ পোশাকেও ছিলেন এই যুবতী। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা রীতিমতো চোখে পড়ার মতো। নিজেকে ডিজিটাল ক্রিকেটর হিসেবেই দাবি করেছেন তিনি। অবশ্য সেই ঝলক মিলবে তার ইনস্টা অ্যাকাউন্টেই। তবে এই মুহূর্তে এই দিল্লিওয়ালী ‘পাঠান’এর গানের তালেই নজর কেড়েছেন নেটনাগরিকদের।