Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘শিসে কা থা দিল মেরা’ গানে দর্শকদের মনে ছুড়ি চালালেন কোমাল চৌধুরী, দেখুন VIDEO

Updated :  Thursday, March 30, 2023 11:51 AM

নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে কোমাল চৌধুরী কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।

‘রিয়ান মিউজিক হরিয়ানভি’ নামের ইউটিউব চ্যানেল থেকে কোমাল চৌধুরীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ২ বছর আগে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিওটি ১৫ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে কোমালকে একটি জনপ্রিয় হিট হরিয়ানভি গানের তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।

ভিডিওতে কোমাল চৌধুরীকে ডিপ নীল ও সোনালী রঙের সালোয়ারে দেখা গিয়েছে। এই পোশাকেই স্টেজের উপর একরাশ দর্শকদের সামনে মারকাটারি নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। এদিন জনপ্রিয় হিট হরিয়ানভি গান ‘শিসে কা থা দিল মেরা’র তালেই দেখা মিলেছিল তার। আর এই গানটি যে তিনি বেশ উপভোগ করেই নাচ্ছিলেন, তা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। পাশাপাশি কোমালের নাচ যে উপস্থিত সমস্ত দর্শকরাও বেশ উপভোগ করছিলেন, তা তাদের উচ্ছ্বাসেই স্পষ্ট ছিল। সম্প্রতি ২ বছর আগের এই ভিডিওটি যে পুনরায় হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝে আবারো ভাইরাল হয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আপাতত, সেই সূত্রেই চর্চিত কোমাল চৌধুরী।