Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রকাশ্যেই অক্ষরা সিংয়ের পেটে চুমু খাচ্ছেন পবন সিং, ইউটিউবে তোলপাড় সৃষ্টি হয়েছে (Watch Video)

Updated :  Thursday, March 30, 2023 10:08 AM

ভোজপুরি জগতের অন্যতম দুজন অভিনেতা ও অভিনেত্রী হলেন পবন সিং ও অক্ষরা সিং। এই দুইজনের জুটি ভোজপুরি গানের ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়। দর্শকরা আজকের দিনেও অক্ষরা সিং এবং পবন সিং-এর অনস্ক্রিন জুটি দেখতে পছন্দ করেন। এখন তারা একে অপরকে দেখতেও পছন্দ করেন না, তবে একটা সময়ে পবন সিং এবং অক্ষরা সিং বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এই দুজনকে আর একসঙ্গে ছবিতে দেখা না গেলেও, তাদের পুরনো গানগুলি সোশ্যাল মিডিয়ায় এখনো তোলপাড় সৃষ্টি করে চলেছে।

পবন সিং এবং অক্ষরা সিংয়ের রোমান্টিক গান ‘মার মার কে নজরিয়া’ সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। গানটিতে বেশ বোল্ড লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। গানটিতে অক্ষরা সিংকে খুব সুন্দর লাগছে। অক্ষরা সিং এবং পবন সিংয়ের হট কেমিস্ট্রি দর্শকদের কাছে বেশ পছন্দও হয়েছে বলা চলে । গানটিতে অক্ষরার গ্ল্যামারাস লুক দেখে ভক্তরা কার্যত পাগল হয়ে যাচ্ছেন।

পবন সিংয়ের এই গানটি ‘ত্রিদেব’-সিনেমার। ‘মার মার কে নজরিয়া’ গানটি পবন সিং নিজেই গেয়েছেন, আর গানের কথা লিখেছেন অরুণ বিহারী। গানটির মিউজিক দিয়েছেন ওম ঝা। ছবির পরিচালক অরবিন্দ চৌবে। পবন সিংয়ের এই গানটি ওয়েভ মিউজিক নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। গানটি এখনো পর্যন্ত ১১,৮৮৭,৫৪২ বারেরও বেশি দেখা হয়েছে।

গানটিতে, পবন সিংকে অভিনেত্রী অক্ষরা সিংয়ের সাথে নাচ এবং রোমান্স করতে দেখা যায়। গানটিতে ছোট কালো স্কার্টে অক্ষরা সিংকে খুব সুন্দর দেখাচ্ছে। এই গানের ভিডিওতে অক্ষরা সিংয়ের পেটে চুমু খাচ্ছেন পবন সিং। পবন ও অক্ষরা ছাড়াও, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে অরবিন্দ আকেলা কাল্লু, নেহা শ্রী এবং গোলুকে।