Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করার পর কিয়ারা আদভানির এমন অবস্থা, দেখুন নায়িকা ছবি

Updated :  Sunday, April 2, 2023 1:18 PM

বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। উল্লেখ্য, জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। মুম্বাইয়ের একটি বড় ওয়েডিং প্ল্যানার কোম্পানিই তাদের বিয়ের সমস্ত আয়োজন করছিল। বিয়ের পর মুম্বাইতে ফিরেই বড় করে রিসেপশন পার্টি রেখেছিলেন তারা। যেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির ছোট থেকে বড় প্রায় সমস্ত তারকারাই।

চূড়ান্ত গোপনীয়তায় নিজেদের বিয়ের পর্ব সারলেও, বিয়ের পর থেকে এক মুহূর্তের জন্যেও চর্চার বাইরে যাননি এই তারকা দম্পতি। কারণে অকারণে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকেন তারা। সোশ্যাল মিডিয়া খুললেও তাদের নিয়ে একাধিক সংবাদ নজরে পড়ে। বলিউডের এই পাওয়ার কপালকে নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণের। তবে বিয়ের পর কেমন আছেন অভিনেত্রী! সে কথাই জানালেন ভিডিও বার্তার মাধ্যমে।

সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করার পর কিয়ারা আদভানির এমন অবস্থা, দেখুন নায়িকা ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যার সূত্র ধরে আসলেই বোঝা গিয়েছে বিয়ের পর সিদ্ধার্থের সাথে ঠিক কেমন রয়েছেন তিনি। আর সেই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই অবাক নেটজনতার একাংশ। বিয়ের পর থেকে সিদ্ধর্থের সাথে সুখে সংসার করছেন তিনি। সকলের সাথে মিলে মিশেই রয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীর মুখের উজ্জ্বলতাই তার প্রমাণ। এই মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কিয়ারার পাশাপাশি চর্চিত হচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রাও। অবশ্য সেই ঝলক তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে।