Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আম্রপালি দুবে তার ঘাতক স্টাইল দিয়ে নিরহুয়াকে ক্লিন বোল্ড করেছেন, ভিডিও দেখে হুঁশ উড়ল ভক্তদের (VIDEO)

Updated :  Wednesday, April 12, 2023 9:23 PM

বলিউডের পাশাপাশি আজকাল ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বললে যার কথা অবশ্যই উঠে আসে, তিনি হলেন নিরাহুয়া। আসল নাম দীনেশ লাল যাদব। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে। অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় আম্রপালি দুবে। নিরাহুয়া এবং আম্রপালি জুটির প্রত্যেকটি গান সুপারহিট হয় ইউটিউব দুনিয়াতে। আজকের এই প্রতিবেদনে এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো।

সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ভোজপুরি মিউজিক ভিডিও, ‘কাচ কাচ খালি’। এই গানে তারকা জুটির রোমান্টিক ডান্স মন জয় করেছে সকলের। আম্রপালির আবেদনময়ী রূপ নজর কেড়ে নিয়েছে সকলের। ভিডিও দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে ফ্যানদের। এই ভিডিওটি ওয়েভ মিউজিক ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। এটি অনেক মানুষ দেখেছেন ও ১২২ মিলিয়ন মানুষ ভিডিওটি লাইক দিয়েছেন। আপনি এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে, এখানেই দেখে নিন।