Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘শো মি দ্যা ঠুমকা’র তালেই দুর্দান্ত নৃত্য পরিবেশন এই যুবতীর, টেক্কা দিলেন শ্রদ্ধা কাপুরকেও

Updated :  Monday, May 15, 2023 7:25 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি কনিষ্কা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি কনিষ্কা নিজের যে নাচের ঝলকের সূত্র ধরে চর্চায় রয়েছেন, সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘কনিষ্কা ট্যালেন্ট হাব’ থেকে ১ মাস আগে নিজেই শেয়ার করে নিয়েছিলেন তিনি।‌ বর্তমানে যেটি পৌঁছে গিয়েছে ২ লাখের কাছাকাছি মানুষের কাছে। এই ঝলকে একটি মানানসই হলুদ শিফন শাড়ি ও স্লিভলেস ও ব্যাকলেস ব্লাউজে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। এদিন হিট বলিউড ছবি ‘তু ঝুটি ম্যা মাক্কার’এর গান ‘শো মি দ্যা ঠুমকা’র তালেই নিজের স্টুডিওতে দুর্দান্ত নাচের এই ভিডিও বানিয়েছেন তিনি।

এই মুহূর্তে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত উল্লেখ্য ছবির ট্রেন্ডিং গান এটি। দর্শকদের মাঝেও এর জনপ্রিয়তা নেহাত কম নয়। উল্লেখ্য, গানের তালে তার প্রতিটা ঠুমকা ছিল নজরকাড়া। সম্প্রতি নিজের এই ১ মাস আগেকার নাচের এই রিল ভিডিওর সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় প্রশংসিত তিনি। বলাই বাহুল্য, কনিষ্কা আপাতত নিজের দক্ষ নৃত্যশৈলীর সূত্র ধরেই চর্চিত।