Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: ‘নাদিও পাড়’ জাহ্নবীকে টেক্কা দিল এই সুন্দরী যুবতী, প্রশংসায় নেটমহলের একাংশ

Updated :  Saturday, June 3, 2023 9:46 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি কনিষ্কা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি নিজের যে নাচের ঝলকের সূত্র ধরে চর্চায় কনিষ্কা, সেটি দুইবছর আগেই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে যা ৮ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ঝলকে বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট গান ‘নাদিও পাড়’এর তালেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। এই গানের তালে নিজের বাড়ির ছাদেই নিজের এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তিনি, সেটি অবশ্য ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে। তার নাচের ঝলক দেখে একাংশের মত, তিনি নিজের নাচের সূত্র ধরেই টেক্কা দিয়েছেন পর্দার জাহ্নবী কাপুরকেও। আপাতত, নিজের এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত কনিষ্কা।