Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মঞ্চে নাচতে গিয়ে শুয়ে পড়লেন মনিকা চৌধুরী, এমন অঙ্গভঙ্গি করলেন যে বুড়ো কাকাও মজা নিলেন (VIDEO)

Updated :  Saturday, June 24, 2023 10:55 AM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নন, মনিকা চৌধুরীর দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের একাংশের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে মনিকা চৌধুরী অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি একটি জনপ্রিয় হরিয়ানভি ইউটিউব চ্যানেল থেকেই ৩ বছর আগেকার মনিকার একটি নাচের ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। ঝলকে মনিকাকে একটি ধামাকেদার হরিয়ানভি গান ‘বান্দুক চালেগি’র সাথেই স্টেজের উপর ধামাকেদার নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল। হয়েছিল টাকার বৃষ্টিও। উল্লেখ্য, গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। নীল রঙের একটি সালোয়ার কামিজই দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি। সকলের জন্য রইল সেই ভিডিওই, দেখে নিন।

উল্লেখ্য, মনিকা চৌধুরীর এই নাচের ভিডিওটি ৩ বছর আগে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘তাশান হরিয়ানভি’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ অনেক, সাড়ে ৫ লাখের কাছাকাছি। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত হয়ছ পরেছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ৩ বছর পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় মনিকা চৌধুরীর নাচের এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহু নেটজনতা, যার ঝলক মিলবে কমেন্টবক্সেই।