Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভোজপুরি গানে উত্তাপ বাড়ালেন গোরি নাগোরি, ধীরে ধীরে পেট নাচলেন (VIDEO)

Updated :  Thursday, July 6, 2023 11:01 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নন, গোরি নাগোরির দুর্দান্ত নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ভিডিওটি যে নেটিজেনরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে গোরি নাগোরি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। মঞ্চের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও দেখা মেলে তার। নিজের ইনস্টাগ্রামের সূত্রেও প্রায়ই চর্চিত হন একাংশের মাঝে। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে জোরদার ঠুমকার সহিত রাজস্থানী গানেই মঞ্চ কাঁপিয়েছেন তিনি। উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছিল উপস্থিত দর্শকদেরও। সকলের জন্য সেই ঝলক রইল আরো একবার, দেখে নিন।

গোরি নাগোরির সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘মারওয়ারি মিউজিক কম্পানি লাইভ’ নামের ইউটিউব চ্যানেল থেকেই ৯ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে এই ঝলকটি পৌঁছে গিয়েছে ৫৫ লাখেরও বেশি মানুষের কাছে। ঝলকে নীল ঘাঘড়া-চোলিতেই ছিলেন গোরি নাগোরি। রাজস্থানী গানের তালেই তাল মিলিয়ে এদিন নজর কেড়েছিলেন তিনি। মঞ্চ মাতানোর পাশাপাশি মন ভরিয়ে দিয়েছিলেন দর্শকদেরও। অবশ্য সেই ঝলক ভিডিওতে নজর রাখলেই মিলবে। এই মুহূর্তে নিজের এই ৯ মাস আগেকার নাচের ঝলকের সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত গোরি নাগোরি।