Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাহসিকতায় উরফি জাভেদের থেকে দুই ধাপ এগিয়ে বোন ডলি, পাতলা পোশাকে এত বড় ঝুঁকি নিলেন

Updated :  Tuesday, July 11, 2023 12:52 PM

উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ার বিতর্কিত কুইন। তিনি যেখানে থাকবেন বিতর্ক সেখানে দানা বাঁধবেই। নিজের লাগামছাড়া কথাবার্তা ও সাজ-পোশাকের জন্য প্রায়ই চর্চায় থাকেন উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ার পাতা স্ক্রল করলেই উরফি জাভেদকে নিয়ে কোনো না কোনো খবর চোখে পড়ে। তবে এই প্রতিবেদনের সূত্র ধরে অভিনেত্রী নন তার বোন ডলি জাভেদই চর্চার আলো কেড়েছেন।

সাহসিকতায় উরফি জাভেদের থেকে দুই ধাপ এগিয়ে বোন ডলি, পাতলা পোশাকে এত বড় ঝুঁকি নিলেন

ডলি জাভেদ রূপে-গুণে রীতিমতো টেক্কা দিতে পারেন বলিউডের তাবড় তাবড় নায়িকাদের। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা অসংখ্য, সেটা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নজর রাখলেই স্পষ্ট হবে। তার ড্রেসিং সেন্স তার দিদির মতই দুর্দান্ত, কিন্তু আলাদা। উরফি জাভেদের মতোই তিনিও ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠছেন। তার শেয়ার করা যেকোনো ছবি কিংবা ভিডিওই ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই আবারো চর্চিত ডলি।

 

View this post on Instagram

 

A post shared by Dolly Javed (@_dollyjaved)

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে ডলিকে তার দিদির থেকেও বেশি উষ্ণ রূপে দেখা গিয়েছে। এদিন তিনি নিউড মেকাপে, খোলা চুলে অফশোল্ডার শর্ট ড্রেসে দেখা দিয়েছিলেন। হালকা সবুজ রঙের ক্রপটপ ও শর্ট স্কার্ট ছিল তার পরনে‌। একটি হালকা সুতো দিয়েই জোড়া ছিল তার টপের উপরের অংশ। তার সাম্প্রতিক এই মডার্ন পোশাক দেখে একাংশের মত, তিনি বেশ ঝুঁকি নিয়েই পরেছিলেন এই পোশাকটি। আপাতত বলাই বাহুল্য, ডলির এই সাম্প্রতিক লুক রীতিমতো তাপমাত্রা বাড়িয়েছে নেটনাগরিকদের অধিকাংশের মনের। ঘুমও উড়িয়েছে একাংশের। এই মুহূর্তে ডলি নিজের এই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে তুমুল চর্চিত।