Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rachna Tiwari Song: ‘তেরি আঁখ্যা কা ইয়ো কাজল’ গানে তুমুল নাচ রচনা তিওয়ারির, স্বপ্না চৌধুরীও তাঁর সামনে ব্যর্থ

Updated :  Friday, July 14, 2023 9:01 AM

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন রচনা তিওয়ারি। অনেকে তো এমন কথাও বলছেন যে হরিয়ানভি ড্যান্স দুনিয়াতে স্বপ্না চৌধুরী আসতে আসতে ফিকে হয়ে যাচ্ছেন। সেই জায়গা দখল করছে এই রচনা তিওয়ারি। সম্প্রতি রচনার একটি স্টেজ শো পারফরমেন্স ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।

সম্পূর্ণ বিনামূল্যে দেখুন Ullu-র এই ওয়েব সিরিজ

স্বপ্না চৌধুরীর ‘তেরি আঁখ্যা কা ইয়ো কাজল’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। তরুণ থেকে বৃদ্ধরা এই গানে মজা নিয়েছেন। এবার এই গানে হাজির হয়েছেন রচনা তিওয়ারিও। তিনি হলুদ রঙের সালোয়ার কামিজ পরে এমন চমৎকার কায়দায় নেচেছেন যে তা দেখে অবাক হয়ে গেছে নেট নাগরিকরা। অনেকেই তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই স্টেজ পারফরম্যান্স করে রচনা তিওয়ারি টেক্কা দিচ্ছেন হরিয়ানভি ড্যান্স লেজেন্ড স্বপ্না চৌধুরীকেও।