Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন কাজলের ছোট বোন Tanisha Mukherjee, সাহসী পোশাকে দেখালেন এমন ফিগার

Updated :  Sunday, July 23, 2023 7:52 PM

বলিউডের শীর্ষ অভিনেত্রী কাজল তার চলচ্চিত্রের জন্য আজকাল শিরোনামে রয়েছেন। এই সময়ে কাজল একটানা অনেক প্রজেক্টে কাজ করছেন। ‘লাস্ট স্টোরিজ 2’- তে অভিনয় করা থেকে শুরু করে ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’ পর্যন্ত, কাজল সর্বত্রই তার দক্ষতা প্রমাণ করেছেন এবং এখন নতুন করে নিজের কেরিয়ারকে আবারো ট্র্যাকে আনার চেষ্টা করছেন। সম্প্রতি, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার একটি ফ্যাশনে কাজল র‍্যাম্পওয়াকও করেছেন, যা সাধারণত দেখা যায়না। সিকুইন করা ফুচিয়া গোলাপী শাড়িতে তাকে একেবারেই অসাধারণ লাগছিল সেই অনুষ্ঠানে। মনীশ মালহোত্রার ডিজাইন করা এই শাড়ির দাম বলা হচ্ছে ২.২৫ লক্ষ টাকা।

তবে, শুধু কাজল নন, এই অনুষ্ঠানে তার সাথে তার বোন তানিশা মুখার্জিও ছিলেন, যিনি একটি কেপ সহ একটি হলুদ কো-অর্ডার ড্রেস পরে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেদিন এই শোয়ের লাইমলাইট তার দিকেও ছিল বলা চলে। এই বিশেষ ড্রেসে তার উন্মুক্ত ক্লিভেজ দেখে অনেকেই এই পোশাকের সমালোচনা করেছিলেন। তবে, ফ্যাশন শোয়ের ক্ষেত্রে এই পোশাক খুব একটা অস্বাভাবিক নয়, তাই সমালোচনা আসলেও তার সাথেই এসেছে প্রশংসা। তনুজার ছোট মেয়ে এবং কাজলের ছোট বোন অভিনেত্রী তানিশা মুখার্জিকে যদিও এখন খুব কমই কোনো অনুষ্ঠানে দেখা যায়৷

নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন কাজলের ছোট বোন Tanisha Mukherjee, সাহসী পোশাকে দেখালেন এমন ফিগার

তবে, বিগ বস-৭ অনুষ্ঠানে তার উপস্থিতি একটা সময়ে তার পরিবারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই অনুষ্ঠানে অভিনেতা আরমানের সঙ্গে তিনি এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন যে দিদি কাজল এবং মা তনুজা তার সঙ্গে বেশ কিছুদিন দূরত্ব বজায় রেখেছিলেন। অনেকদিন তার মা তার সাথে দেখা করতে পর্যন্ত আসেননি বলে শোনা যায়। সেই সময় এই বিতর্কের মাঝেই আরমানের সঙ্গে তার কিছু ছবিও ভাইরাল হয়ে যায় যা পরবর্তীতে পুরো পরিবারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই সময় আরমানের প্রেমে তিনি এতটাই পাগল ছিলেন যে, তার মাথায় আর কিছু কাজ করেনি। তবে যদিও বিগবস জিততে তিনি পারেননি। তার সিনেমার ক্যারিয়ারও খুব একটা উঁচুতে যেতে পারেনি। খুব কম চলচ্চিত্রেই এই তিনি অভিনয় করেছেন। তবে এই সমস্ত বিতর্ক কাটিয়ে হয়তো আবার তিনি বলিউডে ফিরতে পারেন। হয়তো ওটিটির মাধ্যমেই। কিন্তু একটা সময় যে বলিউড তাকে, দূরে সরিয়ে দিয়েছিল, সেই বলিউড এই আবার নিজের জায়গা শক্ত করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।