Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘সাত সামুন্দার’, খোলা ছাদে লাল শাড়িতে দুর্দান্ত নাচ এক যুবতীর, রইল ঝলক

Updated :  Monday, July 24, 2023 2:21 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী আলিশা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে আলিশাকে বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট গান ‘সাত সামুন্দার’এর তালেই তাল মেলাতে দেখা গিয়েছে। ১ বছর আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স উইথ আলিশা’ থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন নিজের এই নাচের ঝলক। বর্তমানে তার এই ঝলক পৌঁছে গিয়েছে প্রায় ৫৮ লাখেরও বেশি মানুষের কাছে। এদিন খোলা চুলে, মানানসই সাজে, লাল শিফন শাড়িতে নিজের বাড়ির ছাদেই উল্লেখ্য গানের সাথে দক্ষ – দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল তাকে। এই মুহূর্তে নিজের এই ১ বছর আগের নাচের দৃশ্যের সূত্র ধরেই পুনরায় একাংশের মাঝে রীতিমতো প্রশংসিত আলিশা। সেই ঝলক তার ভাইরাল হওয়া নাচের ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।