Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ময়না ছলৎ ছলৎ চলে রে’, খোলা ছাদে অসাধারণ নৃত্য পরিবেশন এই যুবতীর, দেখুন VIDEO

Updated :  Sunday, July 30, 2023 10:09 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী সোমাশ্রী নস্কর নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই আবারো পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম আজকের প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ঝলকে সোমাশ্রী নস্কর নামের এক সুন্দরী যুবতীকে ‘মন চায় তোরে রাখুম ধরে’র তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল। এদিন মানানসই সাজে নিজের বাড়ির ছাদেই সাম্প্রতিক নাচের ভিডিওটি বানিয়েছিলেন সোমাশ্রী। লাল স্কার্ট ও সাদা ক্রপ শার্টেই ছিলেন তিনি। এমন ধরনের ভিডিও বানাতে তিনি যে যথেষ্ট সাবলীল, তা ঝলকে তাকে দেখেই স্পষ্ট হয়েছে। তবে এই মুহূর্তে নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় সোমাশ্রী নস্কর।