Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sunita Baby Dance: ‘কালো স্যুটে সুনিতা বেবি কড়া নাচলেন, ব্যর্থ স্বপ্না চৌধুরীও

Updated :  Tuesday, August 22, 2023 7:56 PM

আজকের প্রজন্মের মানুষের কাছে হরিয়ানভি নৃত্যশিল্পীদের পরিচিতি রয়েছে ভালোই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বর্তমানে তাদের পরিচিতি এসেছে একাংশের মাঝে। হরিয়ানায় হরিয়ানভি নৃত্যশিল্পীদের চল রয়েছে ভালোই। তাদের প্রায় যেকোনো অনুষ্ঠানেই আমন্ত্রণ থাকে। আর সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। প্রায়ই নেটদুনিয়ায় তার একাধিক পারফর্ম্যান্সের ঝলক ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তার মধ্যেই আরো এক ঝলক ভাইরাল হয়েছে একাংশের মাঝে। আপাতত, সেই সূত্রেই চর্চার আলো কেড়েছেন সুনিতা বেবি।

বর্তমান সময়ের নৃত্যশিল্পী হওয়ার সুবাদে সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার ভালোই সক্রিয়তা রয়েছে। নেটদুনিয়ায় তার ভক্তের সংখ্যাও নেহাত হাতে গোনা নয়। তার নিজের শেয়ার করা যেকোনো ঝলকই ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। তবে ইউটিউবের একাধিক হরিয়ানভি চ্যানেলের সূত্র ধরেই তাদের নাচের বেশিরভাগ ভিডিও ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত, তেমনি আরো এক ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই সুনিতা বেবির নাচের ঝলক ভাইরাল হয়েছে। আপাতত, সেই সূত্রেই চর্চিত তিনি। উল্লেখ্য, এদিন হিট হরিয়ানভি গানেই মঞ্চ কাঁপিয়েছিলেন তিনি।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘সোনটেক রাগিনী’ নামের একটি ইউটিউব থেকেই ১ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেই ঝলক পৌঁছে গিয়েছে ৯৪ হাজারেরও বেশি মানুষের কাছে। ঝলকে ‘কাছ কাট লে’র তালেই মঞ্চ মাতিয়ে ছিলেন তিনি। কালো মানানসই সালোয়ারেই এদিন নজর কেড়েছিলেন এই নৃত্যশিল্পী। রীতিমতো মন জয় করে নিয়েছিলেন উপস্থিত সকল দর্শকদেরও। আপাতত, সুনিতা বেবি নিজের এই উদ্দাম মঞ্চ কাঁপানো নাচের সূত্রেই চর্চায় উঠে এসেছেন।