Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: নিরাহুয়া ও শুভি শর্মার উষ্ণ রোমান্স দেখে ঘাম ছুটলো নেটিজেনদের, ভাইরাল ভিডিও ইন্টারনেটে

Updated :  Wednesday, August 30, 2023 8:38 AM

ডিজিটাল মাধ্যমে বিনোদন আজকাল টপ ট্রেন্ডি। টিভি বা রেডিওর ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। সেই জায়গায় জায়গা করে নিয়েছে ইউটিউব। এতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হয়ে থাকে। আজকাল ইউটিউব ট্রেন্ডিং তালিকায় উঁকি মারলেই দেখা মেলে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিওর। আর এই ভিডিও ইন্টারনেটে এলেই তাতে লাইক ও কমেন্ট করে ভরিয়ে দেন নেটিজেনরা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও আজকাল ব্যাপক জনপ্রিয় হয়ে যাচ্ছেন।

ইন্টারনেট দুনিয়াতে নতুন কোনো ভোজপুরি মিউজিক ভিডিও এলেই তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ইউটিউবে। আসলে এই ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিও আপলোড হলেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। একটি ভোজপুরি মিউজিক ভিডিওতে ইউটিউবে ভিউ সংখ্যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। আর হবে নাই বা কেন। যেখানে একটি বলিউড মিউজিক ভিডিওতে মাত্র কয়েক মিলিয়ন ভিউ থাকে, সেখানে তার দ্বিগুণ বা তিন গুণ ভিউ পেয়ে থাকে ভোজপুরি মিউজিক ভিডিওগুলি। সম্প্রতি শুভি শর্মা এবং দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার একটি মিউজিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে, যা নিয়ে আজকের এই প্রতিবেদন।

বরাবর নীরাহুয়ার সাথে আম্রপালি দুবের জুটি ব্যাপক পছন্দ করেন নেট নাগরিকরা। তবে এবারের মিউজিক ভিডিওতে নীরাহুয়া স্ক্রিন ভাগ করে নিয়েছেন শুভি শর্মার সাথে। তাঁদের এই মিউজিক ভিডিওর নাম, ‘পালা মে লাগা কে কড়ি‘। এতে তারকা জুটির অসাধারণ ড্যান্স মন জয় করে নিয়েছে সকলের। তাঁদের রোমান্টিক কেমিস্ট্রি ব্যাপক পছন্দ করেছেন দর্শকরা। ভোজপুরি সিনেমা ‘নিরাহুয়া হিন্দুস্তানি ৩‘ তে এই গান ব্যবহার করা হয়েছিল। ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।