Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বপ্না চৌধুরীর এই নাচের সামনে বলিউড অভিনেত্রীরাও ব্যর্থ, দেখুন ভিডিও – SAPNA CHOUDHARY VIDEO

Updated :  Thursday, October 5, 2023 10:25 AM

স্বপ্না চৌধুরী নামটা অপরিচিত নয়, বর্তমান প্রজন্মের একাংশের কাছে। হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় স্বপ্না চৌধুরী। প্রায়ই তার একাধিক স্টেজ শোয়ের ঝলক ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়, আর সেই সম্পর্কে অবগত হরিয়ানভি দর্শকদের পাশাপাশি নেটনাগরিকরাও। স্টেজের পাশাপাশি বলিউড, হরিয়ানভি, পাঞ্জাবী ছবিতেও নিজের নাচের জাদু দেখিয়েছেন তিনি। এই মুহূর্তে স্বপ্নার তেমনি আরো একটি নাচের দুর্দান্ত ঝলক ভাইরাল হয়েছে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই,যা দেখার পর থেকেই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন একাংশ।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। তবে তার সাম্প্রতিক ভাইরাল হওয়া মিউজিক ভিডিওটি ‘সারেগামাপা পাঞ্জাবী’ নামের একটি ইউটিউব চ্যানেলের সূত্রেই একাংশের মাঝে পুনরায় ভাইরাল হয়েছে।

খুব সম্প্রতি অভিনেত্রীর যে নতুন মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে সেটি ১১ মাস আগে ‘সারেগামাপা পাঞ্জাবী’ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে সেই ঝলক দেড় কোটির কাছাকাছি মানুষের নজরে এসে গিয়েছে। ঝলকে অভিনেত্রীর অভিনয় ও নাচ রীতিমতো টেক্কা দিয়েছে বলিউডের বড়পর্দার একাধিক ডিভাকে। ‘ছাড গায়ি ছাড গায়ি’র তালেই এই ঝলকে অভিনেত্রীর দেখা মিলেছিল। পর্দায় এই গানটি নেহা কক্কর ও অ্যামি ভির্কের কন্ঠে শোনা গিয়েছে। এই গানের কথা দিয়েছিলেন হ্যাপি রাইকটি। সুর দিয়েছিলেন অ্যাভি সারা। পাঞ্জাবী ছবি ‘ওয়ে মাখনা’র গানের দৃশ্য এটি।