Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অক্ষরাকে দেখে নিজের মাথা ঠিক রাখতে পারলেন না অরবিন্দ, গোটা বাড়ি জুড়ে ছড়ালেন প্রেমের হাওয়া

Updated :  Thursday, October 5, 2023 12:44 PM

প্রায়ই নেটদুনিয়ায় একাধিক ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়। সাম্প্রতিক ভাইরাল হওয়া গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকাকে। ভাইরাল হওয়া গানে অক্ষরা সিং ও অরবিন্দ আকেলা কাল্লুকে দেখা গিয়েছিল। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের কেমিস্ট্রি দেখে মজাই পেয়েছেন দর্শকরা। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

অক্ষরা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘মারাদ কে দিহাল দার্দ’ এই গানের তালেই একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল তাদের। ঝলকে গোটা বাড়ি জুড়ে রীতিমতো রোমান্স করতে দেখা গিয়েছিল তাদের। প্রেমের খুনসুঁটিতে মন মাতিয়ে ছিলেন ভোজপুরি ছবির দর্শকদেরও।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভোজপুরি ছবিটি ২ বছর আগে ‘টিম ফিল্মস্ ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। উল্লেখ্য গানটি ‘শুভ ঘাড়ি আও’এর। এই গানের কথা দিয়েছিলেন যাদব রাজ। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। গানটি গেয়েছিলেন স্বয়ং ছবির অভিনেতা-অভিনেত্রীরাই। আপাতত, ২ বছর পর এই গানের ভিডিও ভাইরাল হতেই পুনরায় দর্শকদের মাঝে চর্চিত হচ্ছেন অরবিন্দ ও অক্ষরা। আর এই মুহূর্তে এই ঝলকের সূত্রে একাংশের মাঝে প্রশংসিতও হয়েছেন তারা।