Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্রালেস লুকে সাহসীকতার সমস্ত সীমা অতিক্রম করে গেলেন অভিনেত্রী Malaika Arora, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, October 11, 2023 9:54 AM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন অভিনেত্রী। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের ফিটনেসের সূত্র ধরে নয় নিজের সাম্প্রতিক ট্রান্সপারেন্ট লুকের সূত্র ধরেই চর্চিত হচ্ছেন।

ফিটনেস ফ্রিক মালাইকা। নিজের কেরিয়ারের শুরুর সময় থেকেই অভিনেত্রী নিজের ফিটনেস ও ফিগার নিয়ে ভীষণভাবে সচেতন। অবশ্য একথা আর আলাদাভাবে বলার অপেক্ষায় রাখে না। অভিনেত্রীর অনুরাগীদের একথা অজানা নয়। প্রায়ই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে আসেন নিজের ফিটনেসের সূত্র ধরেই। তবে সম্প্রতি অভিনেত্রী নিজের বোল্ড ট্রান্সপারেন্ট লুকের সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন। সেই ঝলকই ‘বলিউডস হাব’ নামের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে অতিরিক্ত সাহসী লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রী ব্যাকলেস, ডিপ নেকলাইন কাটিং, ট্রান্সপারেন্ট পোশাকে ছিলেন। এই পোশাকে তার ভিতরের সমস্ত অন্তর্বাস ছিল দৃশ্যমান। এদিন এই পোশাকে নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। খোলা চুলে গলায় পরেছিলেন মূল্যবান নেকলেসও। পরেছিলেন ডার্ক লিপস্টিকও। খুব সম্ভবত কোন অনুষ্ঠানের সূত্রেই এই সাজে সেজে উঠেছিলেন তিনি। এদিন সেট থেকে বেরিয়ে মেকাপ ভ্যানে যাওয়ার সময়ই এই বেশে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পড়েছিলেন মালাইকা। আর খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সেই ঝলক ভাইরাল নেটনাগরিকদের অধিকাংশের মাঝে। তার এই সাহসী ঝলক যে তাকে পুনরায় একাংশের মাঝে চর্চায় নিয়ে এসেছে, সেকথা সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই বোঝা যাবে। সাম্প্রতিক লুক ছাড়াও অভিনেত্রীর আরো বেশ কয়েকটি লুক দেখা গিয়েছে এই ভাইরাল হওয়া ভিডিওতে।