Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোট ফ্রক পরে আশ্চর্যজনক নাচ করলেন মোনালিসা, কোমর এমনভাবে নাড়ালেন যে চোখ আটকে গেল

Updated :  Thursday, October 12, 2023 11:10 AM

অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই তার একাধিক ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসাবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতেও পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

সাম্প্রতিক ভাইরাল হওয়ার ঝলকে মোনালিসাকে আবারো নজর কাড়তে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রীকে নিজের মেকাপ ভ্যান থেকেই নিজের এই সাম্প্রতিক ঝলক শেয়ার করে নিতে দেখা গিয়েছে। এই ঝলকে মোনালিসাকে হালকা পার্পেল রঙের অফশোল্ডার শর্ট ড্রেসে দেখা গিয়েছিল। খোলা চুলে, সোনালী হাই হিলে, মানানসই নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। কানে ছিল দুলও। এদিন ইনস্টাগ্রামের ট্রেন্ডিং ‘দেশি ওয়াইন’এর তালেই রিল বানাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই পোশাকে এদিন একাধিক ফটোশুটও করেছিলেন তিনি। আপাতত, নিজের সেই লুকের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত অভিনেত্রী। এক্ষেত্রে অভিনেত্রীকে দেখে যে আবারো সকলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেকথা কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।